অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১০ই আগস্ট ২০২৬ | ২৬শে শ্রাবণ ১৪৩৩

লালমোহনে এসএসসি ফলাফলে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের সাফল্য

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই আগস্ট ২০২৬ রাত ০৮:৪৩

remove_red_eye

১৭১

আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহন উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ।

এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৯৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসের গৌরব অর্জন করেছে।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ২৫ জন জিপিএ-৫ এবং ৪৮ জন শিক্ষার্থী এ গ্রেড অর্জন করেছে। উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে এমন ফলাফলে আবারও নিজেদের শিক্ষাগত সাফল্যের স্বাক্ষর রেখেছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ।
সোমবার প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। শতভাগ পাসসহ বিপুলসংখ্যক শিক্ষার্থীর ভালো ফলাফলে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।
ফলাফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, “শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে।”
তিনি আরও বলেন, ভবিষ্যতে শিক্ষার মান আরও উন্নত করার মাধ্যমে ভালো ফলাফলের এ ধারাবাহিকতা অব্যাহত রাখার পাশাপাশি শিক্ষার্থীদের আরও ভালোভাবে গড়ে তোলার জন্য প্রতিষ্ঠানটি কাজ করে যাবে।

এসএসসি পরীক্ষার্থীদের ফলাফল নিয়ে এমপি নয়নের আবেগঘন পোস্ট, মুহুর্তে ভাইরাল

এসএসসি পরীক্ষার্থীদের ফলাফল নিয়ে এমপি নয়নের আবেগঘন পোস্ট, মুহুর্তে ভাইরাল

দৌলতখানে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য রোধে আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা

দৌলতখানে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য রোধে আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা

মনপুরায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

মনপুরায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

মনপুরায় এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে অর্ধেক শিক্ষার্থী পাস অর্ধেক ফেল

মনপুরায় এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে অর্ধেক শিক্ষার্থী পাস অর্ধেক ফেল

এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী

এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী

এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা

এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা

বিএনপির পরিকল্পনা-কর্মসূচি সবসময়ই জনবান্ধব: প্রধানমন্ত্রী

বিএনপির পরিকল্পনা-কর্মসূচি সবসময়ই জনবান্ধব: প্রধানমন্ত্রী

এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ

এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ

গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি: রিজভী

গণতন্ত্রকে শক্তিশালী করতে রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি: রিজভী

আরও...