অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

মনপুরায় এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে অর্ধেক শিক্ষার্থী পাস অর্ধেক ফেল

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১০ই আগস্ট ২০২৬ রাত ০৮:৩৪

remove_red_eye

১৫২

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় এসএসিসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহন করা পরীক্ষার্থীদের ফলাফলে অর্ধেক পাস করেছে আর অর্ধেক পরীক্ষার্থী ফেল করেছে। গত দশ বছরের পর এমন ফলাফলে হতবাক শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
সোমবার এসএসসি ও সমমান পরীক্ষায় ঘোষিত ফলাফলে এই তথ্য পাওয়া যায়।
জানা যায়, উপজেলার হাজিরহাট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১০৩ পরক্ষার্থীর মধ্যে পাস ৪৮ পরীক্ষার্থী ফেল করে ৫৩ শিক্ষার্থী, চরফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে ৪৩ পরীক্ষার্থীর মধ্যে ২১জন পাস ও ২২ জন ফেল করে, মনপুরা বালিকা মাধ্যমিক বিদল্যালয়ে ২৮ পরীক্ষার্থীর মধ্যে ২০ জন পাস ও ৮ জন ফেল করে, আন্দিরপাড় মাধ্যমিক বিদ্যালয়ের ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ৩১ জন পাস ৯ জন ফেল করে, মনপুরা মাধ্যমিক বিদ্যালয়ে ৬৭ পরীক্ষার্থীর মধ্যে ৪৩ জন পাস করে ২৪ জন ফেল করে, ছমেদপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২০ জন পাস ও ১৫ জন ফেল করে, সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৪৯ জন শিক্ষার্থীদের মধ্যে ১৮ জন পাস ৩১ জন ফেল করে ও উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৩৯ শিক্ষার্থীদের মধ্যে ২৩ জন পাস করে ১৬ জন পাস করে।
অপরদিকে মাদ্রাসা বোর্ডের ফলাফলে, চরফৈজুদ্দিন ফকিরহাট মাদ্রাসায় ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ জন পাস ১৫ জন ফেইল করে, হাজিরহাট হোসাইনিয়া আলিম মাদ্রাসায় ৫১ জন শিক্ষার্থীর মধ্যে ২৯ জন পাস ২২ জন ফেল করে, সাকুচিয়া বদিউজ্জামান দাখিল মাদ্রসায় ৫৮ জন শিক্ষার্থীর মধ্যে ২৫ জন পাস ৩৩ জন ফেল করে, সাকুচিয়া কারামাতিয়া মাদ্রাসায় ৫৩ জনের মধ্যে ২১ জন পাস ও ৩২ জন ফেল করে, মনপুরা ফাজিল ডিগ্রী মাদ্রসায় ৪১ জনের মধ্যে ২৭ জন পাস ও ১৪ জন ফেল করে ও উত্তর সাকুচিয়া মহিলা মাদ্রাসায় ২৮ জনের মধ্যে ১৬ জন পাস ১২ জন ফেল করে।
এদিকে উপজেলা এসএসসি ও মাদ্রাসা বোর্ড থেকে ৭ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে হাজিরহাট সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৫ জন, সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জন ও উত্তর সাকুচিয়া মহিলা দাখিল মাদ্রাসা থেকে ১ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, প্রশ্নের ভুল ও মানহীন কঠিন প্রশ্ন হওয়ায় ফলাফলে বিপর্যয় ঘটেছে। তারা বোর্ডে পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করবে।
এই ব্যাপারে হাজিরহাট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন ও ফকিরহাট মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবদুল বারি জানান, হঠাৎ করে ফলাফর বিপর্যয়ে হতাশ। পরীক্ষায় খাতা নাম্বারে কোন সমস্যা হয়েছে কিনা তা বোর্ডে খাতা চ্যালেঞ্জের জন্য আবেদন করা হবে।
একইভাবে বলেন ফকিরহাট দাখিল মাদ্রাসার সুপার মাও. মোঃ শিহাব উদ্দিন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...