অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ | ২১শে ভাদ্র ১৪৩৩

মনপুরায় মেঘনায় অবৈধ ভাবে বালু উত্তোলন হুমকিতে নির্মাণাধীন শহর রক্ষা বেড়ীবাঁধ

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৯ই আগস্ট ২০২৬ রাত ১০:২৯

remove_red_eye

১০৫

আবদুল্লাহ জুয়েল, মনপুরা : ভোলার মনপুরার পূর্ব ও পশ্চিম পাশের মেঘনা নদীতে একাধিক ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে তোলা হচ্ছে বালু। আর নদীর পাড়ের খুব কাছ থেকে নেওয়া সেই বালু ব্যবহার করা হচ্ছে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত বেড়ীবাঁধ প্রকল্পে। এতে হুমকীতে পড়েছে নদীরপাড় ও নির্মিত বেড়ীবাঁধ প্রকল্প।
স্থানীয়রা অভিযোগ করছেন, বেড়ীবাঁধ নির্মাণের ঠিকাদার প্রতিষ্ঠান এনডিএ দায়িত্বে থাকা ম্যানেজারের নির্দেশে ও এক প্রভাবশালী রাজনৈতিক ও জনপ্রতিনিধির নির্দেশে নদীর পাড় সংলগ্ন মেঘনা থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। 
রোববার সকাল সাড়ে ১০ টায় উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে গুচ্ছগ্রাম সংলগ্ন মেঘনা নদীতে মের্সাস মারিয়া এন্টারপ্রাইজের কয়েকটি ড্রেজার বালু তুলতে দেখা গেছে। 
এছাড়াও মেঘনার পূর্ব ও পশ্চিম পাশে মেঘনায় কয়েকটি স্থানে নদীর তীরের ৩ শত মিটার আবার কোথাও ৫ শত মিটার আবার কোথাও আধা কিলোমিটার দূর থেকে ড্রেজার তোলা হচ্ছে বালু। আর এই সমস্ত বালু বাল্কহেডে করে নিয়ে যাওয়া হচ্ছে বেড়ীবাঁধ প্রকল্পে।
এদিকে মারিয়া এন্টারপ্রাইজের সুকানি জানান, এনডিএ কোম্পানীর ম্যানেজার শহীদুল ইসলামের নির্দেশে তারা বালু তুলছেন। তবে ড্রেজারের মালিক মোঃ আমির জানান, তারা নদীর কাছ থেকে বালু তুলে ভুল করেছে। তাদের ১ হাজার মিটার দূর থেকে বালু তোলা হবে।
ঠিকাদারী প্রতিষ্ঠান এনডিএ এর সাইটে দায়িত্বে থাকা প্রকৌশলী ও ম্যানেজার শহীদুল ইসলাম জানান, ড্রেজারটিকে ১ কিলোমিটকর দূর থেকে বালু তুলতে বলা হয়েছিল। কিন্তু ড্রেজার সুকানি সেই নির্দেশনা না মেনে নদীর কাছ থেকে বালু তুলছে। 
মেঘনার তীর সংলগ্ন থেকে অবৈধভাবে বালু তোলা নিয়ে পানি উন্নয়ন বোর্ডের ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ আসাফউদ্দৌলা বলেন, মেঘনার তীর থেকে ১ কিলোমিটার দূরে গিয়ে বালু তোলার অনুমিত সরকার ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া আছে। কেউ নির্দেশ অমান্য করলে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, মেঘনা তীর রক্ষা প্রকল্পের কাছ থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তোলায় নদীর তীর ও বেড়ীবাঁধটি হুমকির মধ্যে পড়বে। দ্রুতি হাজারকোটি টাকা ব্যয়ে নির্মিত বেড়ীবাঁধ সহ উপকূলীয় এলাকা ভাঙ্গনের মুখে পড়বে। তারা মেঘনা থেকে অবৈধভাবে বালু তোলা বন্ধ করতে সংশ্লিষ্ট সবার কাছে দাবী করেন।
স্থানীয় বাসিন্দা নাহিদ, ফিরোজ, মেহেদী, রাকিব ও সজিব জানান, আগে বালু মেঘনায় ড্রেজার লাগিয়ে অবাধে বালু তুলতো গত সরকারের আমলের প্রভাবশালী নেতারা। এখন বালু তুলছে বিএনপির প্রভাবশালী নেতা, জনপ্রতিনিধি ও আওয়ামীলীগের কিছু নেতা মিলেমিশে বালু তুলছে।
এই ব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী অফিসেরর দায়িত্বে থাকা চরফ্যাসন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) এমদাদুল ইসলাম জানান, উপকূলের কাছ থেকে বালু তোলার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মনপুরার মেঘনায় ধরা পড়েছে ২৫ কেজির বিশাল কোড়াল

মনপুরার মেঘনায় ধরা পড়েছে ২৫ কেজির বিশাল কোড়াল

লালমোহনে ৬ জুয়াড়ি গ্রেফতার

লালমোহনে ৬ জুয়াড়ি গ্রেফতার

শিশু ধর্ষণ ও হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন ভোলা পুলিশ সুপার

শিশু ধর্ষণ ও হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন ভোলা পুলিশ সুপার

ভোলার স্বাস্থ্যব্যবস্থার তদারকির দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো পরিদর্শন করলেন উপ-সচিব মো. আবদুল খালেক

ভোলার স্বাস্থ্যব্যবস্থার তদারকির দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো পরিদর্শন করলেন উপ-সচিব মো. আবদুল খালেক

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ আটক-৮

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ আটক-৮

তজুমদ্দিনের মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত - ১

তজুমদ্দিনের মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত - ১

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ

জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ

ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

আরও...