অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ | ২১শে ভাদ্র ১৪৩৩

লালমোহনে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই আগস্ট ২০২৬ রাত ১০:২৭

remove_red_eye

১০৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার লালমোহনে হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ এর ভোলা ক্যাম্প।
রোববার (৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানা এলাকায় অভিযান চালিয়ে মো. ইসমাইল হোসেন (৫৫) নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়। তিনি লালমোহন উপজেলার বাসিন্দা।
র‌্যাব-৮ এর ভোলা ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসমাইল হোসেনের বিরুদ্ধে জিআর মামলা নম্বর ৮৫৫/৯৯ (পটুয়াখালী) ও সেশন মামলা নম্বর ৪৬/০১ রয়েছে। এসব মামলায় ২০০৬ সালের ৫ এপ্রিল পটুয়াখালীর বিশেষ দায়রা জজ তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
র‌্যাব জানায়, তথ্যপ্রযুক্তি ও বিশেষ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ইসমাইল হোসেনের অবস্থান শনাক্ত করা হয়। পরে র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার ইসমাইল হোসেনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য লালমোহন থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

লালমোহনে ৬ জুয়াড়ি গ্রেফতার

লালমোহনে ৬ জুয়াড়ি গ্রেফতার

শিশু ধর্ষণ ও হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন ভোলা পুলিশ সুপার

শিশু ধর্ষণ ও হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন ভোলা পুলিশ সুপার

ভোলার স্বাস্থ্যব্যবস্থার তদারকির দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো পরিদর্শন করলেন উপ-সচিব মো. আবদুল খালেক

ভোলার স্বাস্থ্যব্যবস্থার তদারকির দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো পরিদর্শন করলেন উপ-সচিব মো. আবদুল খালেক

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ আটক-৮

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ আটক-৮

ভোলার তজুমদ্দিনে বজ্রপাতে জেলে নিহত

ভোলার তজুমদ্দিনে বজ্রপাতে জেলে নিহত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ

জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ

ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

আরও...