বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৯ই আগস্ট ২০২৬ রাত ১০:২৭
১৪৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার লালমোহনে হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৮ এর ভোলা ক্যাম্প।
রোববার (৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানা এলাকায় অভিযান চালিয়ে মো. ইসমাইল হোসেন (৫৫) নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়। তিনি লালমোহন উপজেলার বাসিন্দা।
র্যাব-৮ এর ভোলা ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসমাইল হোসেনের বিরুদ্ধে জিআর মামলা নম্বর ৮৫৫/৯৯ (পটুয়াখালী) ও সেশন মামলা নম্বর ৪৬/০১ রয়েছে। এসব মামলায় ২০০৬ সালের ৫ এপ্রিল পটুয়াখালীর বিশেষ দায়রা জজ তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
র্যাব জানায়, তথ্যপ্রযুক্তি ও বিশেষ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ইসমাইল হোসেনের অবস্থান শনাক্ত করা হয়। পরে র্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার ইসমাইল হোসেনকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য লালমোহন থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত