অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১০ই আগস্ট ২০২৬ | ২৬শে শ্রাবণ ১৪৩৩

লালমোহনে ৩ দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলান উদ্বোধন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই আগস্ট ২০২৬ রাত ০৮:৪৫

remove_red_eye

৭২

আকবর জুয়েল, লালমোহন : ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার লালমোহনে তিন দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগের উদ্যোগে আয়োজিত এ মেলার মাধ্যমে স্থানীয় পর্যায়ে বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরা হচ্ছে।
রোববার (৯ আগস্ট) সকালে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফিতা কেটে বৃক্ষমেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিফাত বিন সাদেক।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সহকারী বন সংরক্ষক মো. মনিরুজ্জামান, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা কৃষি কর্মকর্তা শাহ আরিফুল ইসলাম, উপজেলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, লালমোহন প্রেসক্লাবের সভাপতি সোহেল আজীজ শাহীন এবং পৌরসভা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক সোলায়মান জমাদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উদ্বোধনের পর অতিথিরা মেলায় অংশ নেওয়া বিভিন্ন নার্সারির স্টল ঘুরে দেখেন এবং গাছের চারা ও বৃক্ষরোপণ বিষয়ে খোঁজখবর নেন। পরে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দেন।

তাঁরা বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও জরুরি।
তিন দিনব্যাপী এ মেলায় বিভিন্ন নার্সারি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানা জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে মেলায় বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রমও রাখা হয়েছে।

হাদি হত্যার আসামি ও শেখ হাসিনাকে ফেরত চাইলো বাংলাদেশ

হাদি হত্যার আসামি ও শেখ হাসিনাকে ফেরত চাইলো বাংলাদেশ

আমরা শুধু সীমান্তই ভাগাভাগি করি না, স্বপ্নও ভাগাভাগি করি :  দীনেশ ত্রিবেদী

আমরা শুধু সীমান্তই ভাগাভাগি করি না, স্বপ্নও ভাগাভাগি করি : দীনেশ ত্রিবেদী

প্রধানমন্ত্রীর ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি বাস্তবায়নে আমিনুল হকের আহ্বান

প্রধানমন্ত্রীর ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি বাস্তবায়নে আমিনুল হকের আহ্বান

সৌদি আরবের কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবের কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

এসডিজি ভিলেজ পাইলট প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতি প্রধানমন্ত্রীর তাগিদ

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতি প্রধানমন্ত্রীর তাগিদ

মনপুরায় মেঘনায় অবৈধ ভাবে বালু উত্তোলন হুমকিতে নির্মাণাধীন শহর রক্ষা বেড়ীবাঁধ

মনপুরায় মেঘনায় অবৈধ ভাবে বালু উত্তোলন হুমকিতে নির্মাণাধীন শহর রক্ষা বেড়ীবাঁধ

লালমোহনে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

লালমোহনে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ভোলায় মেঘনা নদীতে বালু উত্তোলন বন্ধের দাবিতে জামায়াতের মানববন্ধন

ভোলায় মেঘনা নদীতে বালু উত্তোলন বন্ধের দাবিতে জামায়াতের মানববন্ধন

আরও...