অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৩ই মে ২০২৬ | ৩০শে বৈশাখ ১৪৩৩

নিষেধাজ্ঞার আগে ভোলায় মাছঘাটে ইলিশ বেচা-কেনার ধুম

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই অক্টোবর ২০২০ রাত ১০:৩২

remove_red_eye

৬৯৭

কামরুল ইসলাম:  মা ইলিশ রক্ষা অভিযানের আগমুহুর্তে ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে জেলেদের রূপালী জালে সোনালী ইলিশ ধরা পড়া শুরু করেছে। ফলে জেলার ছোট বড় শতাধিক মাছ ঘাটে বেচা-কেনার ধুম পড়েছে। দিনভর ইলিশ ধরা আর মোকামে চালান করা নিয়ে ব্যস্ত সময় পার করছেন জেলে ও মাছ ব্যবসায়ীরা। এদিকে শেষ মুহুর্তে মেঘনা-তেঁতুলিয়া নদীতে কাঙ্খিত ইলিশের দেখা মেলায় জেলেদের মধ্যে খুশির আমেজ বইতে শুরু করেছে। কিন্তু দু’দিন বাদেই আগামী ১৪ অক্টোবর থেকে ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে ২২ দিনের নিষেধাজ্ঞার কারনে এনজিও ও মহাজনের ধারদেনা পরিশোধ নিয়ে হতাশ জেলেরা।

সরেজমিনে ভোলার ইলিশা, তুলাতুলি, ভোলার খাল,  দৌলতখানের চকিঘাট, হাকিমুদ্দিন মাছঘাট সহ প্রায় ১০টি মাছ ঘাট ঘুরে দেখা যায়, ঘাটগুলোতে জেলেদের হাকডাক। সবাই ব্যাস্ত ইলিশ শিকারে। দু’দিন পরেই মা ইলিশ রক্ষা অভিযান। তাই নষ্ট করার মতো সময় নেই তাদের হাতে। নদীতে জাল ফেলে যে মাছ পাচ্ছেন তা আড়তে রেখে আবার ছুটছেন নদীতে। নিষেধাজ্ঞার আগ মুহুর্তে ইলিশের দেখা মিলেছে তাদের জালে। দীর্ঘ অপেক্ষার কিছুটা অবসান ঘটিয়ে ঘাটগুলোতে ফিরে এসেছে কর্ম ব্যস্ততা। যে ঘাটগুলোতে গত কয়েক সপ্তাহ আগেও শুনশান নিরবতা ছিলো, এখন সেঘাটগুলো জেলে আর ব্যবসায়ীদের হাকডাকে মুখোরিত। ভরা মৌসুমে সাগরে প্রচুর ইলিশ মিললেও ভোলার মেঘনা- তেতুলিয়া নদীতে ইলিশের দেখা পায়নি জেলেরা।
 
এদিকে ইলিশের দাম বেশি হওয়ায় জেলেরা যেমন লাভবান হচ্ছেন তেমনি মৎস্য আড়ৎদারগনও তাদের লোকসান পুষিয়ে নেয়ার চেষ্টা করছে।

এসময় ইলিশা ঘাটের জেলে ইসমাইল মাঝি, খলিল মাঝিসহ ১০-১২জন জেলে জানান, প্রতি বছরেই আকাল কাটিয়ে নদীতে যখন ইলিশ আসতে শুরু করে তখনই নিষেধাজ্ঞা শুরু হয়। এতে করে তারা ক্ষতির মধ্যেই থেকে যাচ্ছে। তাই অভিযান আরো ১৫ দিন পিছিয়ে দেয়ার দাবি জানান তারা। সেই সাথে সকল জেলেদেরকে সরকারি সহায়তার চাল দেয়ার দাবিও করেন তারা।

অপরদিকে আড়তদার মো. শাাহাবুদ্দিন, রুবেল, ইউনুছসহ ৬-৭ জন ব্যবসায়ী জানান, দীর্ঘ দিন নদীতে মাছ না থাকার কারনে আমরা ব্যবসায়ীরা জেলেদেরকে লাখ লাখ টাকা দাদন দিয়ে বেকার বসে ছিলাম। গত কয়েক দিন ধরে নদীতে মাছের দেখা মেলায় কিছুটা ক্ষতি পুসিয়ে নেয়ার আশা ছিলো। কিন্তু ১৪ অক্টোবর থেকে মা ইলিশ রক্ষা অভিযান শুরু হলে এবছর লোকসানের মুখে পরতে হবে আমাদের।
 
ভোলার মৎস্য কর্মকর্তা এস. এম. আজহারুল ইসলাম জানান, বর্তমানে জেলেদের জালে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ছে। এভাবে চলতে থাকলে ইলিশের উৎপাদনের যে লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জন করা সম্ভব হবে বলে আমি মনে করি। এ বছর ভোলা জেলায় ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ লাখ ৬৫ হাজার মে. টন।  মৌসুমের প্রথম ৩ মাসেই ধরা পড়েছে প্রায় ৫৫ হাজার মে. টন ইলিশ।

আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও নতুন কিছু করা সম্ভব: প্রধানমন্ত্রী

আমাদের সামর্থ্য সীমাহীন না হলেও নতুন কিছু করা সম্ভব: প্রধানমন্ত্রী

জুলাই স্মৃতি জাদুঘর বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকবে: স্পিকার

জুলাই স্মৃতি জাদুঘর বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকবে: স্পিকার

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

চাঁদাবাজির খতিয়ান দিলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজির খতিয়ান দিলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

উচ্চশিক্ষা বিষয়ক জাতীয় কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী

আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী

আগামী ৫ আগস্টের মধ্যে খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: নিতাই রায়

আগামী ৫ আগস্টের মধ্যে খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: নিতাই রায়

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের কোনো ছাড় নয়: আইজিপি

মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের কোনো ছাড় নয়: আইজিপি

শীর্ষ সন্ত্রাসী টিটনের খুনিদের ‘ছকের ভেতর’ আনা হয়েছে: ডিবিপ্রধান

শীর্ষ সন্ত্রাসী টিটনের খুনিদের ‘ছকের ভেতর’ আনা হয়েছে: ডিবিপ্রধান

আরও...