অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ | ২১শে ভাদ্র ১৪৩৩

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:০৮

remove_red_eye

১২৫

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এ তথ্য জানিয়েছেন। 

এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে এবং ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫(৩) ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সময়সূচি চূড়ান্ত করেছেন।

তিনি জানান, মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।  প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৪টা পর্যন্ত। ২০ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আখতার আহমেদ বলেন, ইতোমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। 

লালমোহনে ৬ জুয়াড়ি গ্রেফতার

লালমোহনে ৬ জুয়াড়ি গ্রেফতার

শিশু ধর্ষণ ও হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন ভোলা পুলিশ সুপার

শিশু ধর্ষণ ও হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন ভোলা পুলিশ সুপার

ভোলার স্বাস্থ্যব্যবস্থার তদারকির দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো পরিদর্শন করলেন উপ-সচিব মো. আবদুল খালেক

ভোলার স্বাস্থ্যব্যবস্থার তদারকির দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো পরিদর্শন করলেন উপ-সচিব মো. আবদুল খালেক

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ আটক-৮

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ আটক-৮

তজুমদ্দিনের মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত - ১

তজুমদ্দিনের মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত - ১

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ

জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ

ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

আরও...