মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ৮ই আগস্ট ২০২৬ রাত ১০:২৪
১৭৪
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় তিন জেলেকে আটক করে বনবিভাগের বনপ্রহরীরা। শনিবার সকাল সাড়ে ৯ টায় বন আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে আটককৃত তিন জেলেকে চরফ্যাসন হয়ে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়।
এর আগে বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৫ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চরপাতালিয়া সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় তিন জেলেকে আটক করে বনবিভাগের বনপ্রহরীরা।
আটককৃতরা হলেন, মোঃ বেল্লাল, মোঃ জিহাদ ও মোঃ হাছান। এদের সবার বাড়ি উপজেলার বিচ্ছিন্ন ৫ নং চর কলাতলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে।
জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের পচাকোড়ালিয়া বিটের চরপাতালিয়ার সংরক্ষিত বনাঞ্চলে বিষ প্রয়োগ করে মাছ শিকার করছিল তিন জেলে। খবরপেয়ে বনবিভাগের সদস্যরা সরক্ষিত বনাঞ্চলে অভিযান চালিয়ে বিষ দিয়ে খালে মাছ শিকার সময় তিন জেলেকে আটক করে। পরে শুক্রবার বিকেলে বনআইনে মামলা দায়ের পর আদালতে সোর্পদ করে বনবিভাগ। পরে শনিবার সকালে সাড়ে ৯ টায় আটককৃত তিন জেলেকে আদালতের মাধ্যমে চরফ্যাসন হয়ে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়। এই ব্যাপারে বনবিভাগের উপজেলার পচাকোড়ালিয়া বিটের বিট কর্মকর্তা সজিব সরকার জানান, আটককৃত তিন জেলে সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ প্রয়োগ মাছ শিকার করার সময় আটক করা হয়। বন আইনে মামলা দায়ের পর শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এই ব্যাপারে উপজেলা বনবিভাগের দায়িত্বে থাকা রেঞ্জ কর্মকর্তা রাসেদুল হাসান জানান, আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালে আটককৃত তিন জনকে ভোলা কারাগারে পাঠানো হয়েছে।
তিনি জানান, বিষ প্রয়োগ করে মাছ শিকার পরিবেশবিরোধী। জীববৈচিত্র্য ও জলজ সম্পদ রক্ষায় বনবিভাগের সদস্যরা কাজ করে যাচ্ছেন।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত