অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৯ই আগস্ট ২০২৬ | ২৪শে শ্রাবণ ১৪৩৩

মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ ধরায় ৩ জেলে আটক

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৮ই আগস্ট ২০২৬ রাত ১০:২৪

remove_red_eye

৪৬

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় তিন জেলেকে আটক করে বনবিভাগের বনপ্রহরীরা। শনিবার সকাল সাড়ে ৯ টায় বন আইনে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে আটককৃত তিন জেলেকে চরফ্যাসন হয়ে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়।
এর আগে বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৫ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চরপাতালিয়া সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় তিন জেলেকে আটক করে বনবিভাগের বনপ্রহরীরা।
আটককৃতরা হলেন, মোঃ বেল্লাল, মোঃ জিহাদ ও মোঃ হাছান। এদের সবার বাড়ি উপজেলার বিচ্ছিন্ন ৫ নং চর কলাতলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে।
জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের পচাকোড়ালিয়া বিটের চরপাতালিয়ার সংরক্ষিত বনাঞ্চলে বিষ প্রয়োগ করে মাছ শিকার করছিল তিন জেলে। খবরপেয়ে বনবিভাগের সদস্যরা সরক্ষিত বনাঞ্চলে অভিযান চালিয়ে বিষ দিয়ে খালে মাছ শিকার সময় তিন জেলেকে আটক করে। পরে শুক্রবার বিকেলে বনআইনে মামলা দায়ের পর আদালতে সোর্পদ করে বনবিভাগ। পরে শনিবার সকালে সাড়ে ৯ টায় আটককৃত তিন জেলেকে আদালতের মাধ্যমে চরফ্যাসন হয়ে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়।  এই ব্যাপারে বনবিভাগের উপজেলার পচাকোড়ালিয়া বিটের বিট কর্মকর্তা সজিব সরকার জানান, আটককৃত তিন জেলে সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ প্রয়োগ মাছ শিকার করার সময় আটক করা হয়। বন আইনে মামলা দায়ের পর শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এই ব্যাপারে উপজেলা বনবিভাগের দায়িত্বে থাকা রেঞ্জ কর্মকর্তা রাসেদুল হাসান জানান, আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালে আটককৃত তিন জনকে ভোলা কারাগারে পাঠানো হয়েছে।
তিনি জানান, বিষ প্রয়োগ করে মাছ শিকার পরিবেশবিরোধী। জীববৈচিত্র্য ও জলজ সম্পদ রক্ষায় বনবিভাগের সদস্যরা কাজ করে যাচ্ছেন।

ভোলা জেলা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

ভোলা জেলা ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

ভোলায় ব্যাংকের হাট বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত

ভোলায় ব্যাংকের হাট বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত

ভোলায় বিবা’র নিবন্ধন প্রাপ্তিতে শুকরিয়া সমাবেশ ও সহায়তা বিতরণ

ভোলায় বিবা’র নিবন্ধন প্রাপ্তিতে শুকরিয়া সমাবেশ ও সহায়তা বিতরণ

বরগুনা ও ভোলায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১২৯ পিস ইয়াবাসহ আটক ২

বরগুনা ও ভোলায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১২৯ পিস ইয়াবাসহ আটক ২

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভোলা জেলা আইনজীবী সমিতির সৌজন্য সাক্ষাৎ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভোলা জেলা আইনজীবী সমিতির সৌজন্য সাক্ষাৎ

দৌলতখানে জমি বিরোধে পরিবারকে ঘরছাড়া, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ

দৌলতখানে জমি বিরোধে পরিবারকে ঘরছাড়া, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ

তজুমদ্দিনে চর মোজাম্মেলে চাঁদাবাজি ও রাজনৈতিক চক্রান্তের অপচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

তজুমদ্দিনে চর মোজাম্মেলে চাঁদাবাজি ও রাজনৈতিক চক্রান্তের অপচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব: ডা. জুবাইদা

চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব: ডা. জুবাইদা

আরও...