অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

তজুমদ্দিনে চর মোজাম্মেলে চাঁদাবাজি ও রাজনৈতিক চক্রান্তের অপচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই আগস্ট ২০২৬ রাত ১০:২১

remove_red_eye

১৩৫

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেল এলাকায় চিহ্নিত সন্ত্রাসী চক্রের একচ্ছত্র ত্রাসের রাজত্ব কায়েম, চাঁদাবাজি ও রাজনৈতিক চক্রান্তের অপচেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী ও চর মোজাম্মেল এলাকার একদল সশস্ত্র দুষ্কৃতকারী চরে আধিপত্য বিস্তারে ব্যর্থ হয়ে বর্তমানে অপপ্রচারে মেতে উঠেছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
শনিবার বিকেলে তজুমদ্দিন প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তজুমদ্দিন উপজেলা যুবদলের সদস্যসচিব মো. শাহজাহান মিয়া। এসময় তার সাথে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে শাহজাহান মিয়া বলেন, চর মোজাম্মেল ও পাশের নোয়াখালী জেলার সুবর্ণচরের একটি চিহ্নিত দুষ্কৃতকারী চক্র দীর্ঘদিন ধরে এলাকায় সাধারণ মানুষের ওপর অত্যাচার, চাঁদাবাজি ও অরাজকতা সৃষ্টি করতে চেয়েছিল। তবে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজিতে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে চক্রটি। চরে কাঙ্ক্ষিত রাজত্ব কায়েম করতে ব্যর্থ হয়ে এখন সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মনগড়া ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, যুবদল সর্বদা সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। দুষ্কৃতকারীদের অপকর্ম ও অবৈধ আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় তারা দলীয় ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এই সাইবার চক্রান্তে লিপ্ত হয়েছে।
সংবাদ সম্মেলনে অপপ্রচারে লিপ্ত কয়েকটি নির্দিষ্ট ফেসবুক আইডির তালিকা সাংবাদিকদের সামনে তুলে ধরে অভিযুক্ত সাইবার অপরাধী ও সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। পাশাপাশি সত্য উন্মোচনে সাংবাদিকদের চর মোজাম্মেল এলাকায় সরেজমিন পরিদর্শন করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হয়।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...