অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

নেপালে মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলনে বাংলাদেশের ৮ সাংবাদিক

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই আগস্ট ২০২৬ বিকাল ০৪:৫১

remove_red_eye

১৩৭

নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘তৃতীয় আন্তর্জাতিক মাতৃভাষা সাংবাদিকতা সম্মেলন-২০২৬’-এ অংশ নিতে বাংলাদেশ থেকে আজ শনিবার  (৮ আগস্ট) আটজন সাংবাদিক রওনা হয়েছেন।

আগামী ৯ থেকে ১২ আগস্ট চার দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য‘সাংস্কৃতিক বৈচিত্র্য, জলবায়ু ন্যায়বিচার এবং অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের জন্য আদিবাসী ভাষার সাংবাদিকতা’। 

বাংলাদেশি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সার্ক জার্নালিস্ট ফোরাম (এসজেএফ) বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক এবং দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের হেড অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া শিহাবুর রহমান।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন-দৈনিক বঙ্গবাণীর সম্পাদক মুশতাক আহমেদ মুবারকী, দৈনিক আজকালের স্পেশাল করেসপন্ডেন্ট মো. জিয়াউর রহমান, দৈনিক ব্যাংক বীমা অর্থনীতির সম্পাদক মোহাম্মদ মুনীরুজ্জামান, দৈনিক আজকের প্রভাতের সিনিয়র করেসপন্ডেন্ট মো. আবু বকর সিদ্দিক, দৈনিক অমর বাংলার এক্সিকিউটিভ এডিটর পান্না জামান এবং চ্যানেল-এস টেলিভিশনের অনলাইন বিভাগের শাহনাজ বেগম।

এ ছাড়া সার্ক জার্নালিস্ট ফোরামের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল মো. আবদুর রহমানও সম্মেলনে অংশ নিচ্ছেন।

ফেডারেশন অব নেপালী ইন্ডিজিনাস ন্যাশনালিটিজ জার্নালিস্টস (ফোনিজ) সম্মেলনের মূল আয়োজক। সার্বিক সহযোগিতায় রয়েছে সার্ক জার্নালিস্ট ফোরাম (এসজেএফ)।

নেপালের তামাং, তমু গুরুং, লিম্বু, থারু, কিরাত রাই, শেরপা ও মাগার সাংবাদিক সংগঠনগুলো সহ-আয়োজক হিসেবে রয়েছে। সম্মেলনের সমন্বয়ে রয়েছে ন্যাশনাল ফোরাম অব নেওয়া জার্নালিস্টস।

আয়োজকরা জানিয়েছেন, বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৩০টি দেশের মাতৃভাষাভিত্তিক সাংবাদিকতায় যুক্ত সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও গবেষকরা সম্মেলনে অংশ নিচ্ছেন।

চার দিনব্যাপী সম্মেলনে বৈশ্বিক প্রেক্ষাপটে মাতৃভাষা সাংবাদিকতার বর্তমান অবস্থা, সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হবে। বিভিন্ন দেশের সাংবাদিকতা ও ভাষা নিয়ে গবেষণাপত্র ও কার্যপত্রও উপস্থাপন করবেন অংশগ্রহণকারীরা। এতে দেশ-বিদেশের বিশেষজ্ঞরা অংশ নেবেন।

সম্মেলনের অংশ হিসেবে বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রার আয়োজন করা হবে। এ ছাড়া নেপালের ঐতিহাসিক ও পর্যটন স্থান পরিদর্শনের পাশাপাশি স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে অংশগ্রহণকারীদের পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকদের মতে, মাতৃভাষা সাংবাদিকতার পেশাদারিত্ব বৃদ্ধি, সরকারি নীতিতে এর গুরুত্ব প্রতিষ্ঠা এবং বিশ্বের বিভিন্ন ভাষা, লিপি, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে সচেতনতা তৈরিই এ সম্মেলনের অন্যতম প্রধান লক্ষ্য। একই সঙ্গে মাতৃভাষায় সাংবাদিকতার চর্চা ও বিকাশে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও সম্মেলনে গুরুত্ব দেওয়া হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...