অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

মনপুরায় বন্ধুর স্ত্রীর গলায় ছুরি ধরে ধর্ষণ করলো বন্ধু

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৮ই আগস্ট ২০২৬ সকাল ০৯:১৯

remove_red_eye

৯৯

থানায় মামলা অভিযুক্ত বন্ধু আটক

মনপুরা  প্রতিনিধি : ভোলার মনপুরায় রাতের আঁধারে ঘরে প্রবেশ করে বন্ধুর স্ত্রী’র গলায় ছুরি ধরে ধর্ষণ করে বন্ধু। খবরপেয়ে অভিযান চালিয়ে ধর্ষণে অভিযুক্ত বন্ধু তানজিলকে আটক করে পুলিশ।

শুক্রবার দুপুর ১২ টায় ধর্ষিতা গৃহিনীর মামালায় আটককৃত তানজিলকে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

এদিকে শুক্রবার দুপুর ২ টায় লঞ্চযোগে ধর্ষিতা ওই গৃহিনীকে ডাক্তারী পরীক্ষার ( ফরেনসিক বা ডিএনএ) জন্য ভোলা জেলা হাসাপাতালে পাঠানো হয়েছে বলে  নিশ্চিত করেন ওসি মাজাহারুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামে হালিম হুজুরের বাড়িতে এই ধর্ষণের ঘটনা ঘটে।

আটককৃত ধর্ষণে অভিযুক্ত আসামী হলেন, উপজেলার ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের চরগোয়ালিয়া গ্রামের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা ফিরোজের ছেলে মোঃ তানজিল (২৬)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষিতা গৃহিনীর স্বামী মোঃ মিজান ও ধর্ষণে অভিযুক্ত মোঃ তানজিল ঘনিষ্ঠ বন্ধু। ঘটনারদিন বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় স্বামীর বন্ধু তানজিল কৌশলে ঘরে প্রবেশ করে। পরে গলায় ছুরি ধরে হুমকি দেয় চিৎকার করলে মেরে ফেলবে। পরে ওই ঘরে বন্ধুর স্ত্রী গৃহিনীকে ধর্ষণ করে চলে যায়। এরপর রাত সাড়ে ১২ টায় বাজার থেকে গৃহিনীর স্বামী মিজান  আসলে তার সাথে ঘটে যাওয়া ঘটনা জানান। পরে ধর্ষিতার গৃহিনীর স্বামী প্রতিবেশিদের সহযোগিতায় পুলিশকে খবরদেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণে অভিযুক্ত স্বামীর বন্ধু তানজিলকে আটক করে। শুক্রবার দুপুর ১২ টায় ওই ধর্ষিতা গৃহিনী বাদী হয়ে তানজিল সহ অজ্ঞাত আরও একজনের নামে থানায় মামলা করে।

এই ব্যাপারে ওই গৃহিনীর স্বামী মোঃ মিজান জানান, সে আমার বন্ধু হয়ে এই নিকৃষ্টতম কাজ করেছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, ধর্ষণ মামলায় আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ধর্ষিতা গৃহিনীর ডাক্তারী পরীক্ষার জন্য ভোলা জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

ভোলায় স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীর মৃত্যুদণ্ড

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

বোরহানউদ্দিনে ডাকাতির ঘটনায় ডাকাত দলের প্রধানসহ গ্রেপ্তার-৩

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলার মেঘনায় ভয়াবহ ড্রেজারডুবি ৩ জন উদ্ধার নিখোঁজ-১

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

ভোলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি থেকে যুগ্ম সম্পাদকের পদত্যাগ

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

মনপুরায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কমিটি অনুমোদন

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাসনে জলাবদ্ধতা নিরসন করলেন যুবদলের নেতা আতিক ওসমানি

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

চরফ্যাশনে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দৌলতখানে সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

লালমোহনে টমটমের চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

আরও...