অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের দ্বিতীয় কারামুক্তি দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই আগস্ট ২০২৬ রাত ১২:২৩

remove_red_eye

১৪১

বাংলার কন্ঠ ডেস্ক : বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ-এর দ্বিতীয় কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী-এর সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ভোলা জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি জামাল উদ্দিন চকেট।

শুক্রবার (৭ আগস্ট) ভোলার বাপ্তা চৌধুরীর ঘর হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই আন্দোলন কোনো একক ব্যক্তি বা একটি দলের আন্দোলন ছিল না। দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজ নিজ অবস্থান থেকে এ আন্দোলনে অংশ নিয়েছেন। তাই কেউ এককভাবে এ আন্দোলনের কৃতিত্ব দাবি করতে পারেন না। তিনি দাবি করেন, জুলাই আন্দোলনের অন্যতম নেতৃত্বে ছিলেন আন্দালিব রহমান পার্থ। আন্দোলনের সময় তিনি কারাবন্দী হয়েছিলেন এবং আজকের দিনেই কারামুক্তি লাভ করেন। জামাল উদ্দিন চকেট বলেন, এনসিপির নেতারা জুলাই আন্দোলনকে রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করছেন। তিনি অভিযোগ করেন, নাসিরউদ্দিন পাটোয়ারী বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, প্রধানমন্ত্রী এবং জ্যেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে কটূক্তি ও হুমকিমূলক বক্তব্য দিয়েছেন, যা রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।

তিনি আরও বলেন, বিএনপি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল এবং দলটির জ্যেষ্ঠ নেতাদের সম্পর্কে অসম্মানজনক মন্তব্য করা উচিত নয়। রাজনীতিতে নতুন হিসেবে আগে অভিজ্ঞতা ও যোগ্যতা অর্জনের আহ্বান জানান তিনি। বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, জুলাই আন্দোলনের নাম ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরির চেষ্টা করা হচ্ছে।

তিনি প্রশ্ন রাখেন, আন্দোলনে নিহত ও আহতদের জন্য সংশ্লিষ্ট নেতারা কী ধরনের কার্যকর উদ্যোগ নিয়েছেন। অনুষ্ঠানে আন্দালিব রহমান পার্থের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...