লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৭ই আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:১৪
৭৯
আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহনে আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত ফেয়ার ডায়াগনস্টিক সেন্টার-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে লালমোহন হাসপাতাল রোডস্থ হাজী জুলফিকার মিয়া সুপার মার্কেটে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহরুখ হাফিজ ডিকো।

ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমোহন উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. মোশারফ হোসেন মতিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, লালমোহন প্রেসক্লাবের সভাপতি মো. সোহেল আজীজ শাহীন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, মো. শফিউল্লাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা যুবদলের সভাপতি মো. শাহীনুল ইসলাম কবির হাওলাদার, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর রোগ নির্ণয় ও নির্ভুল পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টার লালমোহনবাসীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তারা আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠানটি দক্ষ জনবল, উন্নত চিকিৎসা প্রযুক্তি এবং আন্তরিক সেবার মাধ্যমে এলাকার মানুষের আস্থা অর্জন করবে এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ইতিবাচক অবদান রাখবে। বক্তারা আরও বলেন, সময়োপযোগী এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে উন্নত চিকিৎসাসেবা পেতে দূর-দূরান্তে যাওয়ার প্রয়োজন কমবে এবং সাধারণ মানুষ সহজেই নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।
অনুষ্ঠান শেষে ফেয়ার ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সফলতা, সমৃদ্ধি এবং এলাকার সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
ভোলায় পুলিশের উদ্যাগে মাদক বিরোধী সমাবেশ
ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার বাল্কহেডসহ আটক - ৮
মনপুরার মেঘনায় ধরা পড়েছে ২৫ কেজির বিশাল কোড়াল
লালমোহনে ৬ জুয়াড়ি গ্রেফতার
শিশু ধর্ষণ ও হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন ভোলা পুলিশ সুপার
ভোলার স্বাস্থ্যব্যবস্থার তদারকির দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো পরিদর্শন করলেন উপ-সচিব মো. আবদুল খালেক
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ আটক-৮
তজুমদ্দিনের মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত