অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ | ৭ই আশ্বিন ১৪৩৩

গ্যাস সংকট, ভুতুড়ে বিদ্যুৎ বিল ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ভোলায় ১১ দলীয় ঐক্যের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭

remove_red_eye

৮৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : গ্যাস সংকট, ঘনঘন লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুৎ বিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পাঁচ দফা দাবি জানিয়ে ভোলায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ৩টার দিকে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমানের কাছে এ স্মারকলিপি প্রদান করেন জোটের নেতারা। স্মারকলিপিতে গ্যাস সংকট দ্রুত নিরসন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুতের মূল্য কমানো, ভুতুড়ে বিদ্যুৎ বিল বন্ধ করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানানো হয়। এ সময় ১১ দলীয় ঐক্যের নেতারা জানান, দীর্ঘদিন ধরে গ্যাস সংকট, অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ, অতিরিক্ত বিদ্যুৎ বিল এবং নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে রয়েছেন। এসব সমস্যা নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে জনগণের দুর্ভোগ কমানোর আহ্বান জানান তারা।

স্মারকলিপি প্রদান শেষে ১১ দলীয় ঐক্যের ভোলা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. হারুনুর রশিদ জানান, গ্যাস সংকট, বিদ্যুৎ সমস্যা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ নানামুখী ভোগান্তির মধ্যে রয়েছেন। জনগণের এই দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলে আমরা আশা করছি। এ সময় উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের মধ্যে এনসিপি ভোলা জেলার আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)ভোলা জেলা সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মাকসুদুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আমির হোসাইন, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল হোসেন, ভোলা পৌর জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিন এবং পৌর জামায়াতের নায়েবে আমির মো. রুহুল আমিনসহ আরো অনেকে।

ভোলায় কমিউনিটি পুলিশ অনূর্ধ্ব-২০ কাবাডি চ্যাম্পিয়নশিপ

ভোলায় কমিউনিটি পুলিশ অনূর্ধ্ব-২০ কাবাডি চ্যাম্পিয়নশিপ

ভোলায় মেঘনার তীব্র ভাঙ্গনে আতঙ্কে হাজারো মানুষ

ভোলায় মেঘনার তীব্র ভাঙ্গনে আতঙ্কে হাজারো মানুষ

তজুমুদ্দিনে দেশীয় অস্ত্র-গোলাবারুদসহ আটক-৩

তজুমুদ্দিনে দেশীয় অস্ত্র-গোলাবারুদসহ আটক-৩

ভোলায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বনায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

ভোলায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বনায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

অসুস্থ যুবদল নেতা রফিকুলের পাশে স্পিকার মেজর হাফিজ, দিলেন চিকিৎসা সহায়তা

অসুস্থ যুবদল নেতা রফিকুলের পাশে স্পিকার মেজর হাফিজ, দিলেন চিকিৎসা সহায়তা

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি

বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বেকারত্ব দূর করতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী

শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী

বাড়ানোর পরও বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম: রিজভী

বাড়ানোর পরও বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম: রিজভী

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

আরও...