বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩
২৬১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ১৫ বছর বয়সী এক স্কুল ছাত্রী কিশোরীকে একাধিকবার সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এমনকি ধর্ষণের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় বুধবার (৫ আগস্ট) ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে বোরহানউদ্দিন মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত পাঁচ কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তিন কিশোরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। বর্তমানে ভুক্তভোগী ওই শিশু ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী ও স্বজনদের অভিযোগ, ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের একটি গ্রামের ওই কিশোরী গত ২৪ জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে মুখ চেপে জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণের পাশাপাশি ঘটনার ভিডিও ধারণ করা হয়। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিষয়টি গোপন রাখতে বাধ্য করা হয় এবং বিভিন্ন সময়ে তাকে আরও ধর্ষণ করা হয় বলে অভিযোগে রয়েছে।
পরিবারের দাবি, মঙ্গলবার (৪ আগস্ট) রাতে অভিযুক্তরা ধর্ষনের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তারা বিষয়টি জানতে পারেন। এরপর কিশোরীর বড় ভাই বোরহানউদ্দিন থানায় মামলা দায়ের করেন। পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়েছে। এদিকে আজ বুধবার দুপুরে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ধর্ষনের শিকার কিশোরীকে ভর্তি করা হয়েছে। হাসপাতালের
মেডিকেল অফিসার ডা. ইরফান মাহমুদ জানান ,ধর্ষণের অভিযোগে এক কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা ও মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে প্রতিবেদন আদালতে পাঠানো হবে।
বোরহানউদ্দিন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে মামলার তিন কিশোর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অপর দুই কিশোরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত