অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরায় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস অনুষ্ঠিত


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৫ই আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩

remove_red_eye

১৮৮

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) আবু মুসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. কামাল উদ্দিন, সহ-সভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিলন মিলন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহাবুবুল আলম শাহীন। বিএনপির আইনবিষয়ক সম্পাদক এ্যাভোকেট ছালাউদ্দিন আহমেদ প্রিন্স, উপজেলা জামায়াতের আমির মাও.আমিমুল ইহসান জসিম।
বক্তারা ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরার পাশপাশি জুলাইয়ের চেতনায় দেশের সার্বিক উন্নায়নে ঐক্যববদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
​এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ মোল্লা, সদস্য সচিব হাফেজ আব্দুর রহিম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জুবায়ের হাসান রাজিব চৌধুরী, মনপুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মহিবুল্লাহ ইলিয়াস সহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।