অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই আগস্ট ২০২৬ বিকাল ০৫:০৭

remove_red_eye

১৪২

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই স্মৃতি জাদুঘর শুধু একটি স্থাপনা নয়, এটি বাংলাদেশের ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা।

আজ সকালে রাজধানীতে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে এখান থেকে। যদি আমরা কখনো পথ হারিয়ে ফেলি, তাহলে আবার এখান থেকেই নতুন করে যাত্রা শুরু করব।’

অধ্যাপক ইউনূস বলেন, জুলাই স্মৃতি জাদুঘর আমাদের ইতিহাসের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।

তিনি বলেন, ‘ভবিষ্যতে যদি আমরা কখনো পথ হারিয়ে ফেলি, তাহলে নতুন বাংলাদেশের যাত্রা আবার এখান থেকেই শুরু হবে।’

দেশের তরুণদের উদ্দেশে তিনি বলেন, এই স্মৃতির ইতিহাস রচনায় তারা যেন অগ্রণী ভূমিকা পালন করে এবং নতুন বাংলাদেশ গঠনের কাজে এগিয়ে আসে।

অনুষ্ঠানের শেষে অধ্যাপক ইউনূস উপস্থিত সবাইকে প্রতি বছর জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের আহ্বান জানান।

এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আজম খান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী গণভবনে প্রতিষ্ঠিত জাদুঘরটির উদ্বোধন করেন। জাদুঘরটি জুলাই গণ-অভ্যুত্থানের প্রামাণ্য ইতিহাস সংরক্ষণ, স্বৈরাচারের বিরুদ্ধে জাতির প্রতিরোধের দলিল তুলে ধরা, সেই ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং শহীদ ও জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...