অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা আগস্ট ২০২৬ রাত ১০:২৩

remove_red_eye

১৯৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ভোলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন।  
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ৫ আগস্ট (বুধবার) ভোলায় সকাল ১০টায় ভোলা গজনবী স্টেডিয়াম প্রাঙ্গণে জুলাই শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
এরপর সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া জেলার সব ধর্মীয়  প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে। একই সঙ্গে জেলা সরকারি গণগ্রন্থাগার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে।