অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতি আনতে গ্ৰামীণ জন উন্নয়ন সংস্থার বার্ষিক কর্মপরিকল্পনা সভা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা আগস্ট ২০২৬ রাত ১০:১২

remove_red_eye

১৩৯

বাংলার কন্ঠ ডেস্ক : ক্ষুদ্রঋণ কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও ফলপ্রসূ করতে বার্ষিক কর্মপরিকল্পনা সভা করেছে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)। সভায় চলতি বছরে ১ হাজার ২০০ কোটি টাকা ঋণ বিতরণ এবং ঋণের স্থিতি আরও ২০০ কোটি টাকা বাড়ানোর লক্ষ্য ঘোষণা করা হয়েছে।
 
মঙ্গলবার (৪ আগস্ট) ভোলা সদর উপজেলার ব্যাংকেরহাট এলাকায় জনউন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের হলরুমে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। এতে জিজেইউএসের শাখা, এরিয়া ও জেলা ইনচার্জরা অংশ নেন।
 
সভায় প্রধান অতিথি ছিলেন জিজেইউএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। সভাপতিত্ব করেন পরিচালক (মাইক্রোফিন্যান্স) মো. মোস্তফা কামাল।
 
এ সময় বক্তব্য রাখেন পরিচালক (মনিটরিং ও ইন্টারনাল ট্রেনিং) হুমায়ুন কবীর, অতিরিক্ত পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) মো. আজাদ হোসেন, অতিরিক্ত পরিচালক (মাইক্রোফিন্যান্স) মো. জাহিদুর রহমান, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো. হুমায়ুন কবির চৌধুরী এবং অতিরিক্ত পরিচালক (মনিটরিং) মো. আহসানউল্লাহ। উপস্থিত ছিলেন উপ-পরিচালক (আইটি ও এমআইএস) মো. ফোরকান মিয়া।
 
সভায় ক্ষুদ্রঋণ কর্মসূচির সার্বিক অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি আগামী বছরের কর্মপরিকল্পনা, সদস্যসেবার মানোন্নয়ন, ঋণ বিতরণ ও আদায় কার্যক্রম আরও কার্যকর করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মাঠপর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন শাখার সাফল্য, অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা, নিয়মিত তদারকি, আর্থিক শৃঙ্খলা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
 
প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসেন মহিন বলেন, ‘চলতি বছরের মধ্যে আমরা আরও ২০০ কোটি টাকা ঋণের স্থিতি বাড়ানোর লক্ষ্য নিয়েছি। তবে লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। স্থিতি বাড়াতে গিয়ে কোনোভাবেই ঝুকিপূর্ণ ঋণ দেওয়া যাবে না।’
 
তিনি আরও বলেন, ‘এ বছর ১ হাজার ২০০ কোটি টাকা ঋণ বিতরণের পরিকল্পনা রয়েছে। প্রতি মাসে গড়ে প্রায় ১০০ কোটি টাকা ঋণ বিতরণ করা হবে। প্রতিটি ঋণ বিতরণের আগে ব্যবস্থাপককে শতভাগ যাচাই-বাছাই নিশ্চিত করতে হবে।’
 
সভায় সঞ্চয় সংগ্রহে উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ আলীমাবাদ, দরুন বাজার ও ডাউরি শাখার শাখা ইনচার্জদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
 
দিনব্যাপী কর্মপরিকল্পনা সভায় ৭ জেলার ৭৪ শাখা ও এরিয়া কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নেন। সভায় গৃহীত সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে জিজেইউএসের ক্ষুদ্রঋণ কার্যক্রম আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...