অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনের সম্মাননা ও ভালোবাসায় সিক্ত হলেন তিন গুণী শিক্ষক

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা আগস্ট ২০২৬ রাত ১০:১০

remove_red_eye

১৬৩

বাংলার কন্ঠ ডেস্ক : ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যাওয়া দুই গুণী শিক্ষককে বিদায় সংবর্ধনা এবং প্রয়াত এক শিক্ষককে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টার দিকে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আবুল কাশেম শাহ এবং সাবেক সিনিয়র সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম ফারুককে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়। একই অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রয়াত সাবেক সিনিয়র সহকারী শিক্ষক মো. আবদুস ছালামকে মরণোত্তর সংবর্ধনা প্রদান করা হয়।
 
চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদ উল্যাহর সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ আইচা থানা বিএনপির সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম (ছুট্টো), চরমানিকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুস ছালাম, বিএনপি নেতা আবদুল মন্নান হাওলাদার, পশ্চিম ঢালচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, উত্তর চরমানিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আমিন, জালাল আহমদ কলেজের প্রভাষক মো. ইলিয়াস, নীলিমা জ্যাকক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন আরিফ এবং চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইউনুস (বিএসসি) প্রমুখ।
 
বক্তারা বলেন, সংবর্ধিত তিন শিক্ষক তাঁদের দীর্ঘ কর্মজীবনে শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নেও তাঁদের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁদের কর্মনিষ্ঠা, সততা, আদর্শ ও শিক্ষার প্রতি আন্তরিকতা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
 
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে মানপত্র পাঠ, শিক্ষকদের কর্মময় জীবনের স্মৃতিচারণ, বিদায়ী শিক্ষকদের অনুভূতি প্রকাশ এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় প্রয়াত শিক্ষক মো. আবদুস ছালামের শিক্ষা ও সমাজে অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...