অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

বোরহানউদ্দিনে বসুন্ধরা শুভসংঘের নবগঠিত কমিটির পরিচিতি সভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা আগস্ট ২০২৬ রাত ১০:০৭

remove_red_eye

১৫৯

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বোরহানউদ্দিন উপজেলা পরিষদ কনফারেন্স রুমে বসুন্ধরা শুভসংঘ আয়োজিত পরিচিতি সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বোরহানউদ্দিন উপজেলা শাখার উপদেষ্টা মো. মনিরুজ্জামান কবির, মো. শাহাবুদ্দিন বাচ্চু, মো. জাকারিয়া আজম, মোরশেদ জাহান চৌধুরী।
 
সভায় নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের একে অপরের সঙ্গে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয় এবং সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি আবদুর রহমান, সিনিয়র সহ সভাপতি নাইম জাহান চৌধুরী, সহ সভাপতি রায়হান খান তামিম, সহ সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক সাগর চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাত, সহ সাংগঠনিক সম্পাদক আরিয়ান আহমেদ শাহাদাত, দপ্তর সম্পাদক সিয়াম শান সিহান, ইভেন্ট সম্পাদক তাওহিদ ইসলাম তাহিন, প্রচার সম্পাদক শাহিন আহমেদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আফরিন জাহান লামিয়া, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক নিয়াজ মাহমুদ ফারহান, কার্যকরী সদস্য ইসরাত জাহান তিষা, নুসরাত জাহান তিনা, ফাহমিদা ফাদীন, ফারিয়া সহ বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।
বক্তারা বলেন, বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, মানবিক সহায়তা ও স্বেচ্ছাসেবামূলক নানা কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় বোরহানউদ্দিন উপজেলা কমিটিও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করবে।
এ সময় সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সচেতনতা বৃদ্ধি, শিক্ষার্থীদের সহায়তা, বৃক্ষরোপণ, রক্তদান ও বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বসুন্ধরা শুভসংঘের কার্যক্রমকে আরও বেগবান করার অঙ্গীকার করেন।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...