অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

৫ আগস্ট ঘিরে কোনো হুমকির তথ্য নেই: ডিবি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:০৯

remove_red_eye

১২৭

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্টকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা হুমকির তথ্য নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ৫ আগস্টকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো ধরনের হুমকির তথ্য গোয়েন্দাদের কাছে নেই। তবে দিনটিকে ঘিরে ডিএমপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং রাজধানীর সব কর্মসূচিতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ৫ আগস্টকে কেন্দ্র করে নাশকতার কোনো সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই। তবে দিনটি গুরুত্বপূর্ণ হওয়ায় ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিভিন্ন স্থানে কর্মসূচি রয়েছে, সেসব কর্মসূচিকে কেন্দ্র করেও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে।

আজ রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতেই পারে।

ভিন্নমতের কারণে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। তবে এসব ঘটনাকে নাশকতার সঙ্গে মিলিয়ে দেখা ঠিক হবে না।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধারের বিষয়ে তিনি বলেন, এ ঘটনাগুলো নিয়ে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তদন্ত করছে। একই সঙ্গে আমরা ছায়া তদন্ত চালিয়ে যাচ্ছে। তার ভাষ্য, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি, জনমনে আতঙ্ক ছড়ানো কিংবা বাংলাদেশকে জঙ্গিবাদ-সংশ্লিষ্ট রাষ্ট্র হিসেবে উপস্থাপনের অপচেষ্টা থাকতে পারে। এসব বিষয় আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।

মেট্রোরেল স্টেশনে সম্প্রতি উদ্ধার হওয়া সন্দেহজনক বস্তু প্রসঙ্গে তিনি বলেন, শেষ যে ঘটনাটি ঘটেছে, সেখানে আসলে বিস্ফোরক জাতীয় কিছু পাওয়া যায়নি। সেটি ছিল পান-জর্দার একটি কৌটা। কিন্তু বিষয়টি অতিরঞ্জিতভাবে প্রচার করা হয়েছে, যা জনমনে অযথা আতঙ্ক সৃষ্টি করেছে।

তিনি রাজধানীবাসীকে আশ্বস্ত করে বলেন, ডিএমপি সর্বদা সতর্ক রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...