বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২রা আগস্ট ২০২৬ রাত ০৯:২৩
১৮০
বোরহানউদ্দিনে সংবাদ সম্মেলন
মোবাশ্বির হাসান শিপন, বোরহানউদ্দিন : ভোলা-২(বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য(এমপি)হাফিজ ইব্রাহিমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিত ভাবে জামায়াতের সাইবার ক্রাইম অপপ্রচার করছে বলে দাবি করে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।
তেঁতুলিয়া নদী থেকে বালু উত্তোলন ও দৌলতখান পৌরসভার ইজারা সংক্রান্ত দু’টি বক্তব্যকে খন্ডিত ও অপব্যাখ্যা করে জামাত জাতীয় নির্বাচনে ভরাডুবির পর স্থানীয় নির্বাচনকে সামনে রেখে জনগণকে বিভ্রান্ত করছে বলেও উল্লেখ করা হয়।
রবিবার(২ আগস্ট)দুপুরে বোরহানউদ্দিন প্রেস ক্লাবে সম্মেলনে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খান।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন,বোরহানউদ্দিনের তেঁতুলিয়া নদী থেকে বৈধভাবে বালু উত্তোলনের সরকারি টেন্ডার এবং দৌলতখান পৌরসভার টোল, ইজারা নিয়ে এমপি হাফিজ ইব্রাহিমের বক্তব্য বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বিএনপির অভিযোগ, জামায়াতে ইসলামীর সমর্থকরা নির্বাচনে পরাজয়ের পর স্থানীয় নির্বাচনকে টার্গেট করে পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছেন।
তিনি বলেন, টোল, ইজারা পৌরসভার একটি বৈধ রাজস্ব খাত। এই আয় থেকে পৌরসভার উন্নয়ন কার্যক্রম পরিচালনার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা হয়। সরকারি নীতিমালা অনুযায়ী এ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
এদিকে বালু উত্তোলনের ব্যাপারে তিনি বলেন, বিষয়টি সম্পূর্ণভাবে ভূমি ও নৌ মন্ত্রণালয়ের অধীন এবং এর সঙ্গে সংসদ সদস্যের কোনো সম্পৃক্ততা নেই। তাদের ভাষ্য, প্রায় দুই মাস আগে দেওয়া একটি বক্তব্যের অংশবিশেষ কেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনভাবে প্রচার করা হচ্ছে, যাতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়।
বিএনপির নেতা সরোয়ার আলম খান আরও বলেন, এমপি হাফিজ ইব্রাহিম তাঁর বক্তব্যে কোথাও অবৈধভাবে বালু উত্তোলনের পক্ষে মত দেননি। বরং তিনি স্পষ্টভাবে বলেছেন, অবৈধ বালু উত্তোলন করতে দেওয়া হবে না এবং প্রয়োজন হলে সরকার নির্ধারিত নিয়ম ও টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে বৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
বিএনপির পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, কাটা-ছেঁড়া ভিডিও বা আংশিক বক্তব্য দেখে মন্তব্য না করে সম্পূর্ণ বক্তব্য শুনে বিষয়টি যাচাই করার জন্য। একই সঙ্গে তারা গুজব ও বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানান।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির সেলিম,পক্ষিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিমউদ্দিন মাতাব্বর সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা জামায়াত ইসলামীর আমির মো. মাকসুদুর রহমান বলেন, সাইবার বুলিং নয় বরং প্রকুত সত্যতা জনগণকে জানানোর চেষ্টা করছি।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত