অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য অপপ্রচার রোধে ভোলায় আলোচনা সভা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা আগস্ট ২০২৬ রাত ০৯:০৫

remove_red_eye

২০৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধ  ভোলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ আগস্ট)  দুপুরে জেলা প্রশাসাকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও মিডিয়া কর্মীদের এই  আলোচনা সভা অংশ নেয়। 
আলোচনা সভায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  ডা. শামীম রহমান সভাপতিত্ব করেন। এ-সময় আলোচনা সভায় অংশ নেয় ভোলা জেলা পুলিশ সুপার 
মো. শহিদুল্লাহ কাওছার,ভোলা জেলা সিভিল সার্জন ডা.মনিরুল ইসলাম,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: বেলাল হোসেন,জেলা তথ্য কর্মকর্তা
মো: শাহ আব্দুর রহিম নুরন্নবী,দৈনিক আজকের ভোলা র সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন,ভোলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিটন,সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোলাইমান, সিনিয়র সাংবাদিক ওমর ফারুক, মোকাম্মেল হক মিলন,বাসস জেলা প্রতিনিধি আল আমীন শাহরিয়ার  সহ আরো অনেকেই বক্তব্য রাখেন।

এসময় বক্তরা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম এখন মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এখানে একটি ভুল বা যাচাইহীন তথ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য প্রচারের আগে সত্যতা যাচাই করা, গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকা এবং সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ইতিবাচক বিষয়গুলো তুলে ধরার ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।