বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২রা আগস্ট ২০২৬ বিকাল ০৫:৩০
১৪৬
রাজধানীর উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যের ওপর স্থানীয়দের হামলার অভিযোগ উঠেছে।
রোববার (২ আগস্ট) ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়। ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
ডিএনসিসির দাবি, রাজাবাড়ি এসটিএস এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের ওপর স্থানীয় সন্ত্রাসীরা হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে যান ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় এমপি জাহাঙ্গীর হোসেন, পুলিশের উপ-কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় প্রশাসক ও এমপির ওপরও হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে সংস্থাটি।ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।
জানতে চাইলে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন বলেন, স্থানীয়দের একটি পক্ষ সেখানে সিটি করপোরেশনের এসটিএসের কার্যক্রমে বাধা দেয়। এ সময় তারা সিটি করপোরেশনের প্রায় ১৪ জন কর্মীকে মারধর করেন। তাদের প্রত্যেককে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রশাসক ও স্থানীয় এমপি যখন বিষয়টি সমাধান করতে যান, তখন তাদের ওপরও ইটপাটকেল নিক্ষেপ করে স্থানীয়রা। তবে প্রশাসক ও স্থানীয় এমপি আহত হননি।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত