অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় জিজেইউএস’র প্রকল্প কর্মকর্তাদের বার্ষিক সভা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা আগস্ট ২০২৬ সকাল ০৯:০৮

remove_red_eye

১৬৮

বাংলার কন্ঠ ডেস্ক : ভোলায় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর প্রকল্প কর্মকর্তাদের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিগত বছরের কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি চলমান প্রকল্পের অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং মাঠপর্যায়ের কাজের মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। শনিবার (১ আগস্ট) ভোলা সদর উপজেলার জিজেইউএস প্রধান কার্যালয়ের হলরুমে আয়োজিত এ সভায় সংস্থার বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা ও কর্মীরা অংশ নেন।
 
সভায় প্রধান অতিথি ছিলেন জিজেইউএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। প্রধান আলোচক ছিলেন পরিচালক (প্রোগ্রাম) এডভোকেট বীথি ইসলাম। বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) মো. আজাদ হোসেন। সভায় সংস্থার বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও কার্যক্রম তুলে ধরেন অতিরিক্ত পরিচালক ডা. মো. খলিলুর রহমান, অতিরিক্ত পরিচালক (মাইক্রোফাইন্যান্স) মো. জাহিদুর রহমান, উপপরিচালক ডা. অরুণ কুমার সিংহ, মো. আবুবকর, কৃষিবিদ আনিসুর রহমান, গোপাল চন্দ্র শীল, সহকারী পরিচালক তরুণ কুমারী পাল, সহকারী পরিচালক (মাইক্রোফাইন্যান্স) মো. মিজানুর রহমান, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আলমগীর হোসেন এবং সিআরইএ প্রকল্পের সমন্বয়কারী শাহরিয়ার হোসাইন।
 
আলোচনায় মাঠপর্যায়ে বাস্তবায়িত উন্নয়ন কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি আগামী দিনের লক্ষ্য অর্জনে করণীয় বিষয়ে মতবিনিময় হয়। বক্তারা সংস্থার কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে উপকারভোগীদের জীবনমান উন্নয়ন, টেকসই উন্নয়ন উদ্যোগ সম্প্রসারণ এবং প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবার আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। জিজেইউএস দীর্ঘদিন ধরে ভোলাসহ দেশের বিভিন্ন এলাকায় দারিদ্র্য বিমোচন, জীবিকায়ন, শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু সহনশীলতা, দক্ষতা উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...