বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা আগস্ট ২০২৬ রাত ০৮:৫৩
১৭১
এইচ আর সুমন : ভোলায় জেলা স্বেচ্ছাসেবক দলের প্রয়াত নেতা শহীদ আবদুর রহিমের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল।
শুক্রবার (৩১ জুলাই) রাতে শহরের বড় জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিগত ২০২২ সালের ৩১ জুলাই জ্বালানি তেল ও বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে দেশ ব্যাপী আন্দোলনের ডাক দেয় বিএনপি। কেন্দ্রীয় ওই কর্মসূচির অংশ হিসেবে ভোলায় আন্দোলনে নামে বিএনপি ও এর বিভিন্ন অংগ সংগঠন। ওই আন্দোলনে অংশ নিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম পুলিশের গুলিতে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছিলেন জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম। পরবর্তীতে নুরে আলম ঢাকায় চিকিসাধিন অবস্থায় মৃত্যু বরণ করেন।
শহিদ আব্দুর রহিমের দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসীর আলম চৌধুরী রবিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েল, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মনির, হারুন অর রশীদ সুমনসহ দলীয় নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে শহীদ আবদুর রহিমের আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি দেশের শান্তি, অগ্রগতি এবং গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বক্তারা মরহুম আবদুর রহিমের রাজনৈতিক অবদানের কথা স্মরণ করেন এবং তার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। দোয়া মোনাজাত করেন বড় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নুরে আলম।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত