অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


লালমোহনে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১লা আগস্ট ২০২৬ রাত ০৮:৪৪

remove_red_eye

১৭২১

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় বিলের পানিতে ডুবে মো. আবু ছায়েদ (১৮ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সির হাওলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু ছায়েদ ওই এলাকার মো. ইব্রাহিমের ছেলে।
জানা গেছে, শনিবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির সামনে খেলতে গিয়ে শিশুটি পাশের বিলের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিলের পানিতে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, ঘটনাটি একটি দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।