অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনে খেলার মাঠ দখলমুক্ত করার দাবি

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই অক্টোবর ২০২০ রাত ১০:৩৪

remove_red_eye

৭৭৭

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে ঐতিহ্যবাহি খেলার মাঠ দখল-দূষণমুক্ত করে খেলাধূলার পরিবেশ সৃৃষ্টির দাবিতে মানবন্ধন করেছে “কর্তারহাট খেলোয়ার কল্যাণ সংস্থা।বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলার রমাগঞ্জ কর্তারহাট বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে “কতারহাট খেলোয়ার সংস্থার” যুগ্ম সম্পাদক মোঃ রিয়াজ ও সিনিয়র সহ-সভাপতি মোঃ সাদ্দাম বলেন, বলেন, কর্তারহাটে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ “রমাগঞ্জ স্কুল এন্ড কলেজ” রয়েছে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের জন্য খেলার কোন মাঠ নেই। তবে বিদ্যালয়ের পেছনে ও বাজারের পূর্ব পার্শ্বে একটি খালি স্থান রয়েছে। এখানেই দীর্ঘ বছর পর্যন্ত আমরা খেলাধূলা করতাম। তবে স্থানীয় কিছু প্রভাবশালী ও ভূমিদস্যূদের থাবায় দিনদিন ছোট হয়ে আসছে মাঠটি। ফলে খেলাধূলা থেকে বঞ্চিত হচ্ছে এখানকার খেলোয়াররা।
সংস্থার সভাপতি মোঃ রাসেল বলেন, আমাদের পূর্ব পুরুষরাও এ মাঠেই খেলাধূলা করেছেন। দখলের ফলে মাঠটি তার ঐতিহ্য হারাচ্ছে। আমাদের এ এলাকা থেকে অনেক খেলোয়ার তৈরি হয়েছে। তারা জেলার বিভিন্নস্থানে নিমন্ত্রণ পেয়ে খেলতে যায়। তবে বর্তমানে মাঠের পরিবেশের কারণে খেলোয়াররা অনুশিলন করতে পারছেন না। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনসহ বিভিন্ন মহলের কাছে জানিয়েও কোন প্রতিকার পাইনি। তাই মাদকমুক্ত সমাজ গঠন এবং স্থানীয় যুবসমাজকে বাঁচাতে অতিদ্রæত এ মাঠটি সংস্কার ও দখলমুক্ত করার দাবি জানিয়েছেন তারা।

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

শিশুসহ প্রাণ গেল কুষ্টিয়ার সাংবাদিক দম্পতির

আরও...