অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৪ঠা অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

দৌলতখানে তুচ্ছ ঘটনা নিয়ে গৃহবধূকে মারধর

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৭ই অক্টোবর ২০২০ রাত ১০:৩২

remove_red_eye

৭৭০

 দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রুমা (২৪) নামের এক গৃহবধূকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে স্বামী সেলিমসহ পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে। আহত রুমা বর্তমানে দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার চরপাতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বেড়ীবাধ এলাকার বাড়িতে এঘটনা ঘটে। রুমা পৌরসভা ৩ নং ওয়ার্ডের নুরে আলম মাঝির মেয়ে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুমা সাংবাদিকদের জানান, একমাস আগে ভাসুরের স্ত্রী (জা) জান্নাতের সঙ্গে টুপি বুনার সুতা নিয়ে তার বাকবিতÐা হয়। তখন স্বামী সেলিম ও ভাসুর হারুন বাসায় ছিলোনা। তারা সাগরে ইলিশ শিকার করতে যায়। সাগর থেকে ইলিশ শিকার করে মঙ্গলবার বাড়িতে ফিরে তারা। এরপর জান্নাত পূর্বের বাকবিতÐার বিষয়টি হারুনরকে জানাতে গেলে আমিও তাকে জানাই। এরইমধ্যে কোন কিছু বুঝে উঠার আগে স্বামী সেলিন, ভাসুর হারুন ও (জা) জান্নাত লাঠি দিয়ে আমাকে বেধড়ক মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে এনে ভর্তি করেন।

অন্যদিকে অভিযুক্ত সেলিম জানান, সাগরে ইলিশ শিকার করে মাত্র দুই হাজার টাকা উপার্জন করি। মঙ্গলবার বাড়িতে এসে ওই টাকা শার্টের পকেটে রেখে বাজারে যাই। বাজার থেকে এসে দেখি দুই হাজার টাকার বদলে মাত্র এক হাজার টাকা আছে। এবিষয় আমার স্ত্রী রুমার কাছে জানতে চাইলে সেবলে টাকা খরচ করে ফেলেছে। এনিয়ে আমাদের মধ্যে বাকবিতÐা হয়। বাকবিতÐার একপর্যায়ে আমি রুমাকে চর-থাপ্পড় মারি। তবে রুমাকে আমার বড় ভাই হারুন ও তার স্ত্রী জান্নাত কোন মারধর করেনি।

দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বজলার রহমান জানান, রুমার পিতা নুরে আলম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...