অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় দুই অসহায় ব্যক্তিকে চিকিৎসা সহায়তার চেক প্রদান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে জুলাই ২০২৬ রাত ০৯:১৬

remove_red_eye

২৬০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলা সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে চিকিৎসা সহায়তা হিসেবে দুই অসহায় ব্যক্তিকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১টার দিকে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ অনুদানের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান উপকারভোগীদের হাতে চিকিৎসা সহায়তার চেক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর, ভোলার উপপরিচালক রজত শুভ্র সরকার। তিনি জানান, সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে অসহায় ও দুস্থ মানুষের চিকিৎসা ব্যয় নির্বাহে নিয়মিতভাবে এ ধরনের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।