অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৭শে জুলাই ২০২৬ | ১২ই শ্রাবণ ১৪৩৩


চরফ্যাশনে পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে জুলাই ২০২৬ রাত ০৯:০০

remove_red_eye

৪৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যাশনে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. লাবিব হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলা ডাকবাংলো পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাবিব হোসেন চরফ্যাশন টিবি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। তিনি চরফ্যাশন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অ্যাডভোকেট মো. সিহাব হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে ডাকবাংলো পুকুরে গোসল করতে যায় লাবিব। গোসলের একপর্যায়ে পুকুরের সিঁড়ি থেকে পিছলে গভীর পানিতে পড়ে যায় সে। সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ ভূঁইয়া বললেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।