অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩


ভোলার চরফ্যাশনে সাংবাদিকদের ওপর হামলাকারী সেই স্কুল শিক্ষক সেন্টু বরখাস্ত


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৭ই অক্টোবর ২০২০ রাত ১০:২৬

remove_red_eye

৭৮০



চরফ্যাশন সংবাদদাতা :  ভোলার চরফ্যাশনে সাংবাদিকের ওপর হামলাকারী আরেক বিতর্কিত স্কুল শিক্ষক মোঃ গোলাম হোসেন সেন্টুকে সাময়িক বরখাস্তকরা হয়েছে। বুধবার বিকেলে চরফ্যাশন উপজেলা শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী এর সত্যতা নিশ্চিত করেন। গত ৬ অক্টোবর প্রাথমিক শিক্ষার বরিশাল  বিভাগীয় উপ-পরিচালক এস এম ফারুক ১২১০/৫ নং স্মারকে দক্ষিণ চর মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম হোসেন সেন্টুকে দুর্নীতি ও অসদাচরণের দায়ে দোষী সাব্যস্ত করে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপীল বিধিমালা ২০১৮ এর ৪ (৩) উপ-বিধি- (১) (ঘ) মোতাবেক ৪-১০-২০২০ তারিখ হতে চাকুরি হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে গত ১০ সেপ্টেম্বর  সাংবাদিকদের ওপর হামলাকারী আরেক বিতর্কিত স্কুল শিক্ষক  মধ্য পূর্ব হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এটিএম মাহবুর রহমান ওরফে মোহাম্মদ ফারুককে সন্ত্রাসী কর্মকান্ড ও তথ্য গোপন রাখার দায়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
 
জানা যায়, দক্ষিন চর মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম হোসেন সেন্টু  উত্তর চাচড়া মোহাম্মদীয়া ফাজিল মাদ্রাসার ১৯৯১ সালের আলিম পরীক্ষার জাল সার্টিফিকেট সৃষ্টি করে ৩ ফেব্রæয়ারী ১৯৯১ সালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ লাভ করেন । অথচ ওই মাদ্রাসায় ১৯৯১ সালে মো: গোলাম হোসেন নামে কোন ছাত্র আলিম পরীক্ষায় অংশ গ্রহণ করে নাই। এই কারণে গোলাম হোসেনের গেজেট বাতিল সহ এযাবৎ উত্তোলিত টাকা আদায়ের ব্যবস্থা ও জাল জালিয়াতির সুবিচার চেয়ে গত ২৬ এপ্রিল ২০১৭ তারিখে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে আবেদন করেন দক্ষিণ মঙ্গল গ্রামের শাহেদ আলী। এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হালদার উক্ত অভিযোগের তদন্ত করে সত্যতা পেয়ে  গত ১১ ডিসেম্বর ২০১৮ তারিখে ২২৯৪/৩ স্বারকে বিভাগীয় মামলা করার সুপারিশ করেন। পুনরায় ১৯ আগষ্ট ১৯ তারিখে  ১৬৪৪ স্বারকে বিভাগীয় মামলা করার সুপারিশ করেন। গত ১ সেপ্টেম্বর ২০১৯ তারিখে প্রাথমিক শিক্ষা, বরিশাল বিভাগের বিভাগীয় উপ-পরিচালক এস এম ফারুক সরকারি কর্মচারী ( শৃংখলা ও আপীল) বিধি মালা ২০১৮ এর ৪ (৩) ধারা মোতাবেক গোলাম হোসেন সেন্টু বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করেন। বিভাগীয় উপ-পরিচালক ২ সেপ্টেম্বর ২০১৯ তারিখে ১১৩৩ স্বারকে অভিযোগ গঠন ও ১ম কারণ দর্শানোর নোটিশ জারি করেন। অদৃশ্য কারণে এক বছর মামলার কার্যক্রম স্থগিত থাকে। গত ২৭ সেপ্টেম্বর ২০ তারিখের ১১৬৯ স্মারকের আলোকে ওই মামলার ৪ঠা অক্টোবর রোববার  প্রাথমিক শিক্ষার বরিশাল  বিভাগীয় উপ-পরিচালক এস এম ফারুক এর কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির সময়ে অসুস্থ দেখিয়ে অনুপস্থিত থাকেন সেন্টু। ৬ অক্টোবর  প্রাথমিক শিক্ষার বরিশাল বিভাগীয় উপ-পরিচালক এস এম ফারুক ১২১০/৫ নং স্মারকের আদেশে তাকে দুর্নীতি  ও অসদাচরণের দায়ে দোষী সাব্যস্ত করে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপীল বিধিমালা ২০১৮ এর ৪ (৩) উপ-বিধি- (১) (ঘ) মোতাবেক ৪-১০-২০২০ তারিখ হতে চাকুরি হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  

 
উল্লেখ্য, দক্ষিণ চর মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম হোসেন সেন্টুর জাল সনদ সংক্রান্ত এবং ভ‚য়া ভাউচার দিয়ে সরকারি অর্থ অত্মসাৎ সংক্রান্ত সংবাদের জের ধরে সেন্টু সহ, চরফ্যাশন সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম পালোয়ান, বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, পূর্ব হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এটিএম মাহবুর রহমান ফারুকসহ কয়েক জন সন্ত্রাসী ৪ঠা সেপ্টেম্বর চরফ্যাশনের দুই সাংবাদিকের ওপর হামলা করে।





লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...