বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে জুলাই ২০২৬ বিকাল ০৪:২৯
৭
সারাদেশে চলমান তীব্র সংকট নিয়ে সুখবর শোনালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে গ্যাস সংকট কিছুটা কেটে যাবে। সেইসঙ্গে পরের সপ্তাহ থেকে সংকট পুরোপুরি কেটে যাওয়ার আশ্বাসও দিয়েছেন।
সোমবার, ২৭ জুলাই) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী অমিত।
একটি এফএসআরইউতে বয়লার বিস্ফোরণের দুর্ঘটনা ঘটেছে জানিয়ে সৃষ্ট সংকটের কারণে দুঃখ প্রকাশ করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘দৈনিক ৩৮০ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ করা হয় ২৭০ ঘনফুট। বাকিটা ঘাটতি থাকে। এরমধ্যে দেশে উত্তোলন হয় ১৬০ কোটি ঘনফুট। বাকি ১১৫ কোটি ঘনফুট গ্যাস আমদানি করা হয়।’
তিনি জানান, দীর্ঘমেয়াদে ভোলার স্থানীয় চাহিদা পূরণ করে এলএনজিতে রূপান্তর করে উদ্বৃত্ত গ্যাস অন্যান্য অঞ্চলে সরবরাহ করা হবে। এজন্য বছরখানেক সময় লাগতে পারে বলেও জানান প্রতিমন্ত্রী।
এদিকে আগামী ৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের যে কর্মসূচি দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
চলমান গ্যাস সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে তারা এ ঘোষণা দিয়েছেন। তবে দাবি পূরণের জন্য সরকারকে ২২ আগস্ট পর্যন্ত সময় দিয়েছে সংগঠনটি।
সোমবার (২৭ জুলাই) রাজধানীর বিজয়নগরের আকরাম টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।
তাদের সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ জুলাই দেশের সব সিএনজি স্টেশন স্বাভাবিকভাবে খোলা থাকবে এবং গ্রাহকরা আগের মতো সেবা পাবেন।
স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী
যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ মঙ্গলবার
গভীর নিম্নচাপে উত্তাল উত্তর বঙ্গোপসাগর, ৩ নম্বর সতর্কসংকেত
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী ভাতা বাড়াল সরকার
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারকে চিঠি, যা জানালো ইসি
দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক