অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ


মো: ইয়ামিন

প্রকাশিত: ২৫শে জুলাই ২০২৬ রাত ০৯:২৪

remove_red_eye

২১৪

মো: ইয়ামিন : সবুজ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে ভোলার রাজপথে এক হয়ে কাজ করছে সংবাদকর্মীরা।
শনিবার সকালে ভোলা প্রেস ক্লাব চত্বরে নানা প্রজাতির চারা রোপণের মধ্য দিয়ে শুভ সূচনা হয় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচির। 
পর্যায়ক্রমে অ্যাসোসিয়েশনের সদস্যরা চারা রোপণ করেন ভোলা পৌরসভা চত্বর ও হলি চাইল্ড একাডেমি প্রাঙ্গণে। কোমলমতি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনে এনে দেয় উৎসবের আমেজ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুল ইসলাম রিয়াজ, সহ সভাপতি মেহেদী হাসান নোয়াব, সাধারণ সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ গোলাম কিবরিয়া, দপ্তর সম্পাদক মোঃ আজাদ, সদস্য নেওয়াজ শরিফ, জুয়েল রানা, নুরনবী নোয়াব, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি মঞ্জু ইসলাম।

মো: ইয়ামিন