বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৫শে জুলাই ২০২৬ বিকাল ০৫:৫৭
৫
বাংলার কণ্ঠ ডেস্ক : স্বাস্থ্যগত কারণে মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দায়িত্ব গ্রহণের পর আলোচনা ছিল তিনি কোথায় থাকবেন। তবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জানিয়েছেন, বঙ্গভবনে অফিস করলেও তিনি থাকবেন সংসদ এলাকায় স্পিকারের জন্য নির্ধারিত বাসভবনে।
নতুন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জানিয়েছেন, তিনি নিয়মিত দাফতরিক কার্যক্রম পরিচালনা করবেন বঙ্গভবনে। তবে বাসস্থানের বিষয়ে তিনি সংসদ ভবনের আশেপাশের এলাকায় স্পিকারের নির্ধারিত বাসভবনেই থাকবেন।এদিকে শুক্রবার বিকেল থেকেই সংসদ প্রাঙ্গণে স্পিকারের বাসভবন ও এর চারপাশের নিরাপত্তায় রাষ্ট্রপতির জন্য নিয়োজিত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসে রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত কর্মসূচি রয়েছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বেলা সাড়ে ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন।
দুপুর সাড়ে ১২টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন এবং জিয়ারত করবেন তিনি।
কে হচ্ছেন ২৩তম রাষ্ট্রপতি?
সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী
বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা : তথ্যমন্ত্রী
গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন ‘সময় বলে দেবে’: আইনমন্ত্রী
রাষ্ট্রপতি পদে মনোনয়নের বিষয়ে যা বললেন মির্জা ফখরুল
রোববার স্মৃতিসৌধ ও জিয়া-খালেদার সমাধিতে শ্রদ্ধা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির
সংগ্রামের ৩৬ দিন : অনেকের কাছেই জুলাইয়ের সেই স্মৃতি এখনো জীবন্ত
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক