বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩শে জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৫৯
১৬১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় আইন অমান্য করে মহা সড়কে সিএনজি বেপরোয়া গতিতে চলাচল করায় গত দুই বছরে দুর্ঘটনা সহ প্রায় একশো প্রাণহানির ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনা রোধে জেলার প্রধানতম "ভোলা - চরফ্যাশন" সড়কে অনুমোদনহীন থ্রি হুইলারসহ অন্যান্য যাত্রীবাহী যান বিআরটিএ'র আইন অনুযায়ী চলাচলের দাবি জানিয়েছেন ভোলা জেলা বাস মিনিবাস সমিতির নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাস মালিক সমিতির নেতৃবৃন্দ এই দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভোলা জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাচ্চু মোল্লা বলেন, ভোলা জেলার ভেদুরিয়া ফেরিঘাট থেকে ইলিশা ফেরিঘাট পর্যন্ত সড়কটি জাতীয় মহাসড়ক এবং পরাণগঞ্জ থেকে চরফ্যাশন দক্ষিণ আইচা পর্যন্ত ১১০ কিলোমিটার সড়ক আঞ্চলিক মহাসড়ক। বিআরটিএ'র নিয়ম অনুযায়ী এই জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে সিএনজি, অটোরিকশাসহ অন্যান্য যাত্রীবাহী থ্রি হুইলার চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু ভোলার থ্রি হুইলার চালকরা এই আইনের তোয়াক্কা না করে যত্রতত্র চলাচল করছে। তাছাড়া সিএনজিগুলোতে তিনজন যাত্রী পরিবহনের কথা থাকলেও পাঁচজন পর্যন্ত যাত্রী পরিবহন করছে। বাস মালিক সমিতির নেতৃবৃন্দ আরও অভিযোগ করেন, সিএনজি চালকরা বেপরোয়া গতিতে অতিরিক্ত যাত্রী নিয়ে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে চলাচল করছে। এতে দুর্ঘটনা ঘটছে। বাস মালিক সমিতির নেতৃবৃন্দ অভিযোগ করেন, বিআরটিএ এসব থ্রি হুইলার এর বিরুদ্ধে কোন প্রকার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে না। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যু বরণ করছেন সাধারণ যাত্রী। পঙ্গুত্ব বরণ করছেন শতশত মানুষ। সড়কে এসব বেআইনি যান চলাচল নিয়ন্ত্রণ করা না হলে এই মৃত্যুর মিছিল আরও বড়বে বলেও শঙ্কা প্রকাশ করেছেন মালিক সমিতির নেতারা।
এছাড়া বক্তব্য রাখেন সমিতির সভাপতি আমিনুল ইসলাম খান, সহ সভাপতি হাসান মাকসুুর রহমান, সহ সভাপতি হুমায়ুন কবির সেলিম, মুনতাসীর আলম রবীন চৌধুরী প্রমূখ।
সংবাদ সম্মেলনে সমিতির নেতৃবৃন্দ বলেন, বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ড ভ্যান এসব যানবাহন সমিতির নিয়ন্ত্রণে চলাচল করছে। কিন্তু থ্রি হুইলারগুলোর কোন নিয়ন্ত্রণ সংস্থা নেই। আইনশৃঙ্খলা বাহিনীও এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছে না। নিরাপদ সড়কের স্বার্থে এগুলোকে বিআরটিএর আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বাস মালিক সমিতির নেতৃবৃন্দ।
ভোলায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা
ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ওয়াশ ও পুষ্টিবিষয়ক ওরিয়েন্টেশন
ভোলায় শিক্ষার্থীদের রক্তদান কর্মসূচি
জাতিসংঘে নতুন সরকারের বার্তা দেবেন তারেক রহমান
মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন
অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ
অপ্রতিমকে কী কারণে হত্যা, জানাল পুলিশ
২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি? কারা পাবেন, কারা পাবেন না
মশা নিয়ন্ত্রণে ভালো মানের ওষুধ পাওয়া গেছে: স্বাস্থ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত