বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৩শে জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৩৮
১৭৫
সংসদের রেফারেন্স পেলে নৈতিক স্খলনজনিত কারণে জামায়াতে ইসলামী থেকে বহিস্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি বলেন, ‘সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের পর, তার সংসদ সদস্যপদের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) তখনই পদক্ষেপ নেবে, যখন বিষয়টি জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিকভাবে কমিশনের কাছে পাঠানো হবে।’
নির্বাচন কমিশনার আরও বলেন, সংসদ থেকে এ বিষয়ে এখনো কোনো রেফারেন্স নির্বাচন কমিশনের কাছে আসেনি। এ ধরনের কোনো রেফারেন্স পাওয়া গেলে, কমিশন আইন অনুযায়ী তদন্ত ও প্রয়োজনীয় শুনানির মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করবে।
এক প্রশ্নের জবাবে আব্দুর রহমানেল মাছউদ বলেন, সংসদ থেকে বিষয়টি নির্বাচন কমিশনের কাছে পাঠানো হলে, কমিশন তা আমলে নেবে এবং যথাযথ তদন্ত ও শুনানির পর সিদ্ধান্ত গ্রহণ করবে।
তিনি আরও বলেন, বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গাজী নজরুল ইসলাম সংসদ সদস্য হিসেবেই বহাল থাকবেন। তবে তিনি যদি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন, সে বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ারে পড়ে না।
নির্বাচন কমিশনার বলেন, সংসদ সদস্যের পদত্যাগ ও রাজনৈতিক দলের পদ থেকে পদত্যাগ দুটি পৃথক বিষয়। সংসদ প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে, বিষয়টি নির্বাচন কমিশনে পাঠালে কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
আব্দুর রহমানেল মাছউদ আরও বলেন, এ ধরনের বিষয় স্পিকারের কার্যালয় থেকে নির্বাচন কমিশনের কাছে আসতে হবে। স্পিকার কোন ভিত্তিতে বিষয়টি নির্বাচন কমিশনে পাঠাবেন বা পাঠাবেন কি না— সেটি সম্পূর্ণ তার এখতিয়ার।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত