অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ভোলায় ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে জুলাই ২০২৬ সকাল ০৯:৫৬

remove_red_eye

১৯২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায়  জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে প্রাণ উৎসর্গকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায়  দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভোলা জেলা শাখার উদ্যোগে বুধবার যোহরবাদ মহাজনপট্রি বড় মসজিদ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।   

জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল আল রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রুবেলর সঞ্চালনায় এবং  সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান আসিফের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক: বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান কিরণ, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান, ও ফজলুর রহমান বাচ্চু মোল্লা, কবির হোসেন, জেলা বিএনপির সদস্য ইয়ারুল আলম লিটন, লিয়াকত আলি সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন।


এছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসীর আলম চৌধুরী রবিন, জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল আলম মানিক, সাধারণ সম্পাদক তানভীর হোসেন তালুকদার।  দোয়া অনুষ্ঠানে  শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বড় মসজিদের পেশ ইমাম মাওলানা নুরে আলম।


মো: ইয়ামিন