বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১শে জুলাই ২০২৬ রাত ০৯:১০
১৪০
মোঃ মহিউদ্দিন : বাংলাদেশ ব্যাংকের ‘এক দেশ, এক কিউ আর লেনদেনে বাংলা কিউআর’ উদ্যোগের অংশ হিসেবে ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ভোলায় বর্ণাঢ্য র্যালি, সচেতনতামূলক ক্যাম্পেইন, ফিতা কাটা, বাংলা কিউআর কোড বিতরণ ও আলোচনা সভার আয়োজন করেছে পূবালী ব্যাংক পিএলসি, ভোলা শাখা।
মঙ্গলবার সকালে ভোলা জিয়া সুপার মার্কেটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা পরিষদের প্রশাসক, ভোলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। তিনি ফিতা কেটে কর্মসূচির উদ্বোধন করেন এবং ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর কোড বিতরণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ব্যাংকের কর্মকর্তা মো. নাজিম উদ্দিন এবং গীতা পাঠ করেন আশিক পোদ্দার। স্বাগত বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি. ভোলা শাখার সহকারী মহাব্যবস্থাপক পরিমল চন্দ্র বিশ্বাস। ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন পূবালী ব্যাংক পিএলসি. বরিশাল অঞ্চলের এডিসি (ইনচার্জ) মো. আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভোলা চেম্বার অব কমার্স ইন্ড্রাষ্ট্রিজের পরিচালক তরিকুল ইসলাম কায়েদ, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব,জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও বিশিষ্ট ব্যবসায়ী মুনতাসির আলম (রবিন চৌধুরী), আলহাজ্ব হারুন অর রশীদ, আলহাজ্ব মো. আলমগীর হোসেন ও আলহাজ্ব আইয়ুব আলী মিয়া। এছাড়া বক্তব্য দেন কুঞ্জেরহাট উপশাখার ব্যবস্থাপক মো. মেজবাহ উদ্দিন এবং বাংলাবাজার উপশাখার ব্যবস্থাপক মো. ফখরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও লেখক গাজী তাহের লিটন।
প্রধান অতিথি আলহাজ্ব গোলাম নবী আলমগীর বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা ও আর্থিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় পূবালী ব্যাংকের এ উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। পরে ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর কোড বিতরণ এবং ক্যাশলেস লেনদেন বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
ভোলায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা
ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ওয়াশ ও পুষ্টিবিষয়ক ওরিয়েন্টেশন
ভোলায় শিক্ষার্থীদের রক্তদান কর্মসূচি
জাতিসংঘে নতুন সরকারের বার্তা দেবেন তারেক রহমান
মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন
অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ
অপ্রতিমকে কী কারণে হত্যা, জানাল পুলিশ
২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি? কারা পাবেন, কারা পাবেন না
মশা নিয়ন্ত্রণে ভালো মানের ওষুধ পাওয়া গেছে: স্বাস্থ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত