অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৩ই আগস্ট ২০২৬ | ২৯শে শ্রাবণ ১৪৩৩

৩০ জুলাই সারাদেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:৫২

remove_red_eye

৯৪

কমিশন বৃদ্ধির দাবিতে আগামী ৩০ জুলাই সারাদেশের সব সিএনজি ফিলিং স্টেশন একদিনের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। এদিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত স্টেশনগুলো বন্ধ থাকবে।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর বিজয়নগরে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কর্মসূচি বাস্তবায়নের জন্য গঠিত স্টিয়ারিং কমিটির আহ্বায়ক আমিরুজ্জামান চৌধুরী। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে কমিশন বৃদ্ধি না হওয়ায় ফিলিং স্টেশন পরিচালনায় মালিকরা আর্থিক সংকটে পড়েছেন। দাবি আদায়ে ৩০ জুলাই প্রতীকীভাবে একদিনের জন্য স্টেশন বন্ধ রাখা হবে।’

তিনি আরও বলেন, ‘দাবি পূরণ না হলে আগামী ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করে দেওয়া হবে।’

সংগঠনের নেতারা জানান, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে ৮ টাকা কমিশন নির্ধারণ করা হয়েছিল। এরপর গত ১১ বছরে মূল্যস্ফীতি, শ্রমিকের মজুরি, যন্ত্রপাতি ও যন্ত্রাংশের দাম, ব্যাংক কমিশন, সড়ক ও জনপথ বিভাগের জমির ইজারা ফি এবং বিভিন্ন সরকারি লাইসেন্স ফি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে বর্তমান কমিশনে স্টেশন পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।

তাদের দাবি, প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে কমিশন বাড়িয়ে ন্যূনতম ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণ করতে হবে। অর্থাৎ বর্তমান হারের তুলনায় কমিশন ৫ টাকা ৯৬ পয়সা বাড়ানোর দাবি জানানো হয়েছে।

তবে দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

মিয়ানমারে পাচারের সময় চরফ্যাশনে ২৯৩ বস্তা সার জব্দ, আটক ৪

মিয়ানমারে পাচারের সময় চরফ্যাশনে ২৯৩ বস্তা সার জব্দ, আটক ৪

বোরহানউদ্দিনে গোডাউন থেকে দেড় টন নিষিদ্ধ পলিথিন জব্দ

বোরহানউদ্দিনে গোডাউন থেকে দেড় টন নিষিদ্ধ পলিথিন জব্দ

মনপুরায় মেঘনায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ ড্রেজারসহ ৫ জন আটক

মনপুরায় মেঘনায় কোস্টগার্ডের অভিযানে অবৈধ ড্রেজারসহ ৫ জন আটক

মনপুরায় দাদা'র সাথে খেলতে গিয়ে পুকুরে পানিতে ডুবে দুই বছরের নাতির মৃত্যু

মনপুরায় দাদা'র সাথে খেলতে গিয়ে পুকুরে পানিতে ডুবে দুই বছরের নাতির মৃত্যু

কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

মায়ের কোলে সন্তানের লাশ, এর চেয়ে মর্মান্তিক ঘটনা মনে পড়ে না: রিজভী

মায়ের কোলে সন্তানের লাশ, এর চেয়ে মর্মান্তিক ঘটনা মনে পড়ে না: রিজভী

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে :  বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বৈঠক আহ্বান

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বৈঠক আহ্বান

ঈদে মিলাদুন্নবী (সা.) কবে জানা যাবে বৃহস্পতিবার

ঈদে মিলাদুন্নবী (সা.) কবে জানা যাবে বৃহস্পতিবার

আরও...