অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে জুলাই ২০২৬ বিকাল ০৫:৪৫

remove_red_eye

১৯৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : জমি সংক্রান্ত প্রি-এম্পশনসহ বিভিন্ন দেওয়ানি ও পারিবারিক বিরোধ আদালতে মামলা দায়েরের আগেই মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে সরকার। 
আজ মঙ্গলবার সকাল ১০ টায় ভোলায় "বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা (Pre-case Mediation)" কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বিচার, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের কনফারেন্স রুম থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন প্রধান অতিথি আইন, বিচার ও সংবাদ বিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান এমপি। ঢাকা থেকে সরাসরি  অনলাইনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান ভোলাসহ ১০টি জেলা যুক্ত হয়।

এ উপলক্ষে আজ সকালে ভোলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সেমিনার কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে ভোলা জেলা লিগ্যাল এইড কমিটি । অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা জজ  শরীফ এ. এম. রেজা জাকের।

এসময় প্রধান অতিথি বলেন, আইনগত সহায়তা প্রদান সংশোধনিত আইন, ২০২৬-এর ধারা ২১ এর খ বিধান অনুযায়ী এখন থেকে নির্ধারিত কিছু বিরোধে আদালতে মামলা দায়েরের আগে জেলা লিগ্যাল এইড অফিসে বাধ্যতামূলকভাবে মধ্যস্থতার উদ্যোগ গ্রহণ করতে হবে।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভোলা জে চলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা অপরাধ দমন টাইব্রুনালের বিচারক মো: ইব্রাহীম মিয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেল্লাল হোসেন, মো: এনায়েত উল্লাহ, এ. এস.এম তারিক শামস্, জেলা জেলা লিগ্যাল আইড অফিসার মো: শহীদুল ইসলাম, ভোলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মো: ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাভোকেট আমিরুল ইসলাম বাসেত প্রমূখ।
জেলা লিগ্যাল এইড কমিটির কর্মকর্তারা জানান, এসব বিরোধে আদালতে মামলা করার আগে লিগ্যাল এইড অফিসে আবেদন করে মধ্যস্থতার উদ্যোগ নিতে হবে। মধ্যস্থতা ব্যর্থ হলে আবেদনকারীকে প্রয়োজনীয় সনদ দেওয়া হবে, যার ভিত্তিতে তিনি আদালতে মামলা করতে পারবেন।
এ কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে জেলা, উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ে ব্যানার-পোস্টার টানানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান ভোলা বিচার বিভাগের জেলা লিগ্যাল এইড অফিসার শহিদুল ইসলাম।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...