অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


মনপুরায় গলা কেটে হত্যা কর্মচারীসহ গ্রেফতার ৫


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই অক্টোবর ২০১৯ রাত ১১:৫৫

remove_red_eye

৯৯১

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় উপজেলায় ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকিং এজেন্ট মোঃ আলাউদ্দিন মোল্লাকে (৩৮) গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। রবিবার রাতে বাড়ি ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে। নিহত আলাউদ্দিন মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা মোঃ মজিবুল হক মোল্লার ছেলে
নিহতের স্বজনরা জানায় রাত পৌনে ১২টার দিকে গলাকাটা অবস্থায় আলাউদ্দিন দৌড়ে নিজের বাড়ির উঠানে গিয়ে পৌঁছে। এ সময় বাড়ির লোকজন মুমূর্ষু অবস্থায় মনপুরা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে দোকান থেকে ফেরার পথে বাড়ির কাছাকাছি পৌঁছলে পূর্ব থেকে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তার উপর হামলা করে।
মনপুরা থানার ওসি ফোরকান আলী জানান নিহতের গলায় এবং শরীরের বিভিন্ন স্থানে ৪টি কোপের আঘাত রয়েছে। এদিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আবুল কালাম ও দিবাকরসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।