অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

আইন মানার প্রবণতা ও নৈতিক শিক্ষা মিললেই পরিবর্তন সম্ভব: আলাল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫

remove_red_eye

১৪৯

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আইন মানার প্রবণতা এবং নৈতিক শিক্ষা-এই দুটি একসঙ্গে কাজ করলেই সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব।

সোমবার (২০ জুলাই) গণতন্ত্র ফোরামের উদ্যোগে ‘শিক্ষা বিস্তারে অন্তরায় মাদক ও আওয়ামী দোসরের গভীর ষড়যন্ত্র’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, আইন এবং অন্তর থেকে উৎসারিত আইন মানার যে প্রবণতা, এই দুইটা মিললে পরে সব জিনিস প্রতিরোধ করা সম্ভব, এছাড়া সম্ভব নয়।

তিনি বলেন, প্রেক্ষিত পরিবর্তন হলে নিজেদের মধ্যেও পরিবর্তন আনতে হয়। তবে সেই পরিবর্তনের সঙ্গে সবাই সবসময় খাপ খাইয়ে নিতে পারে না। সিস্টেমের সঙ্গে খাপ না খাওয়ায় যারা পরিবর্তন আনতে চায়, তাদের বিপদের মুখে পড়তে হয়।

তিনি বলেন, বিএনপি দীর্ঘ ১৯ বছর ধরে মোকাবিলা করেছে। অনেকেই ১৫ বছর বলেন, ১৭ বছর বলেন, কিন্তু মূল যন্ত্রণাটা, মূল গণতন্ত্রের ওপর আঘাত এসেছে ২০০৭ সালে।

শিক্ষার গুরুত্ব তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, শিক্ষা শুধু পুঁথিগত বিষয় নয়। এর মধ্যে নৈতিক শিক্ষা, পারিবারিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, ব্যবহারিক শিক্ষা এবং আন্তর্জাতিক পর্যায়ের শিক্ষাও রয়েছে।

তারমতে, পারিবারিক নৈতিক শিক্ষা মানুষের জীবনের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবারের মধ্য থেকে যে নৈতিক শিক্ষা যত বেশি দৃঢ় হয়, সে জীবনের পথ তত সহজে নির্ধারণ করতে পারে।

তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের প্রয়োজন রয়েছে। মানুষের বৈচিত্র্যময় অভ্যাস ও প্রয়োজনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাক্ষেত্রেও নানা ধরনের পরিবর্তন আনতে হবে।

শিক্ষা ক্ষেত্রে অনৈতিকতার প্রসঙ্গ তুলে আলাল বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগের আমলে প্রশ্নফাঁস, প্রশ্নের উত্তর সরবরাহসহ নানা অনিয়মের কারণে শিক্ষাক্ষেত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। নৈতিকতার মান উন্নত করতে পারলে সমাজে মাদকের প্রবেশের সুযোগ কমবে।

ঢাকার ট্রাফিক ব্যবস্থার উদাহরণ দিয়ে তিনি বলেন, এখন অনেকেই ট্রাফিক সিগন্যাল মানছেন। এআই ক্যামেরার কারণে মানুষ আইন ভাঙার পরিণতি সম্পর্কে সচেতন হচ্ছেন। তবে শুধু শাস্তির ভয় নয়, মানুষের ভেতর থেকেই আইন মানার মানসিকতা তৈরি হওয়া প্রয়োজন।

তিনি বলেন, দেশে শিক্ষা ক্ষেত্রে একটি সমন্বিত শিক্ষানীতি প্রণয়নের কাজ চলছে। এই নীতির মাধ্যমে নৈতিকতার মান উন্নত করা গেলে পরবর্তী জীবনের শিক্ষার ভিত্তি আরও শক্তিশালী হবে।

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, জীবনে মানুষের সবচেয়ে বড় অর্জন হলো মৃত্যুর পর মানুষ যেন বলে, এই লোকটা ভালো ছিল।

আয়োজক সংগঠনের সভাপতি আলহাজ ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে ও সমন্বয়ক ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু , পিরোজপুর জেলা প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ খ ম মোজ্জাম্মেল হক, জিয়া নাগরিক সংসদের সিনিয়র সহসভাপতি ডা. আনিসুল আউয়ালসহ আরও অনেকে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...