অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬ | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩


ভোলায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে জুলাই ২০২৬ রাত ০৮:২৫

remove_red_eye

২১৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার (১৯ জুলাই ) জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে এ সভার আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সভায় জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, সরকারি দপ্তরগুলোর চলমান কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন দপ্তরের কার্যক্রমে সমন্বয় জোরদার করে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
 
সভায় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সিভিল সার্জন ডা. মনিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া জেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গও সভায় অংশ নেন।