অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ | ৫ই আশ্বিন ১৪৩৩

ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে জুলাই ২০২৬ রাত ০৮:১৪

remove_red_eye

১৫৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।  
সভায় পুলিশ সুপার উপস্থিত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের ব্যক্তিগত এবং পেশাগত বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা মনোযোগসহকারে শোনেন। তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। যেসব বিষয় তাৎক্ষণিকভাবে সমাধান সম্ভব হয়নি, সেগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন।
এ সময় দাপ্তরিক বিভিন্ন ক্ষেত্রে মে মাসে বিশেষ অবদান রাখায় কয়েকজন পুলিশ সদস্য ও সিভিল স্টাফকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি মাঠ পর্যায়ে পুলিশের কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র ও অফিসের জন্য প্রয়োজনীয় দাপ্তরিক সরঞ্জাম বিতরণ করা হয়।  
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহীমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহসানুজ্জামান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ, জেলার সকল থানার ওসি, জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা, ডিআইও-১, জেলা বিশেষ শাখা (ডিএসবি), কোর্ট পুলিশ পরিদর্শক, তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জসহ ভোলা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা ।

ভোলায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা

ভোলায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা

ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ওয়াশ ও পুষ্টিবিষয়ক ওরিয়েন্টেশন

ভোলায় কিশোরী ক্লাবের সদস্যদের এসআরএইচআর, ওয়াশ ও পুষ্টিবিষয়ক ওরিয়েন্টেশন

ভোলায় শিক্ষার্থীদের রক্তদান কর্মসূচি

ভোলায় শিক্ষার্থীদের রক্তদান কর্মসূচি

জাতিসংঘে নতুন সরকারের বার্তা দেবেন তারেক রহমান

জাতিসংঘে নতুন সরকারের বার্তা দেবেন তারেক রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ

প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ

অপ্রতিমকে কী কারণে হত্যা, জানাল পুলিশ

অপ্রতিমকে কী কারণে হত্যা, জানাল পুলিশ

২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি? কারা পাবেন, কারা পাবেন না

২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি? কারা পাবেন, কারা পাবেন না

মশা নিয়ন্ত্রণে ভালো মানের ওষুধ পাওয়া গেছে: স্বাস্থ্যমন্ত্রী

মশা নিয়ন্ত্রণে ভালো মানের ওষুধ পাওয়া গেছে: স্বাস্থ্যমন্ত্রী

আরও...