বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই জুলাই ২০২৬ রাত ১০:০৯
১৪০
মলয় দে : ভোলায় মেয়াদোত্তীর্ণ চিকিৎসা সামগ্রী সংরক্ষণ, প্রয়োজনীয় কাগজপত্রে অসঙ্গতি এবং অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা পরিচালনার অভিযোগে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে শহরের সদর রোড ও মাসুমা খানম স্কুল রোড এলাকায় এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
জানা গেছে,জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে পুলিশ ও র্যাব সদস্যদের উপস্থিতিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাসুমা খানম স্কুল রোডের আস-সুন্নাহ জেনারেল হাসপাতাল থেকে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ও ইনজেকশন উদ্ধার করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় কাগজপত্রেও অসঙ্গতি পাওয়া যায়। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হাসপাতালটির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে সদর রোডের যমুনা ডায়াগনস্টিক সেন্টারে অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা পরিচালনার প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিককেও একই আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীন জানান, দীর্ঘদিন ধরে ভোলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আসছিল। এসব অভিযোগের ভিত্তিতেই জেলা প্রশাসনের উদ্যোগে পুলিশ ও র্যাবের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এবং মানুষের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শিশু ধর্ষণ ও হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন ভোলা পুলিশ সুপার
ভোলার স্বাস্থ্যব্যবস্থার তদারকির দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো পরিদর্শন করলেন উপ-সচিব মো. আবদুল খালেক
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ আটক-৮
ভোলার তজুমদ্দিনে বজ্রপাতে জেলে নিহত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ
ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন
ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদতবার্ষিকী আজ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত