তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১৮ই জুলাই ২০২৬ রাত ১০:০৪
১৭৫
তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেল এলাকায় জমি সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদ সম্মেলনের মাধ্যমে অপপ্রচারের অভিযোগ এনে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ব্লকনেতা আজগর হাওলাদার।
শনিবার (১৮ জুলাই) দুপুরে তজুমদ্দিন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, বিতর্কিত জমিটি দীর্ঘদিন ধরে আজগর নামে এক ব্যক্তি চাষাবাদ করতেন। ৫ আগস্টের পর তিনি এলাকা ছেড়ে চলে গেলে পাশের কৃষক শরীফ ওই জমির ধান কেটে দখলে নেন। পরে শরীফ ও তার স্ত্রী শাহানুর গোপনে দুটি জমি চাষাবাদ করতে থাকেন।
আজগর হাওলাদার আরও বলেন, বিষয়টি জানার পর তারা শরীফকে অতিরিক্ত জমি ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। “এক পরিবারের জন্য এক বাট জমি” নীতির আলোকে অতিরিক্ত জমিটি অসহায় কৃষক মানিকের চাষাবাদের জন্য দেওয়া হয়। গত বৃহস্পতিবার মানিকের পরিবারের সদস্যরা জমিতে ধান রোপণ করতে গেলে শাহানুর বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে।
তিনি অভিযোগ করেন, ওই ঘটনাকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালিয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে সাংবাদিকদের ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে তদন্ত করে প্রকৃত তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের আহ্বান জানান বক্তারা।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত